ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে অনলাইন জুয়া খেলার সময় হাতেনাতে ৪ জন গ্রেপ্তার যদি খারাপই করেন তাহলে আওয়ামী লীগের দোষ কী ছিল: রুমিন ফারহানা ঘর ভাড়া পরিশোধে অসহায় মায়ের মাথার চুল বিক্রি জামায়াতের কভারেজে অমায়িক ব্যবহার পান, জানালেন নারী সাংবাদিক ক্লাবে ঢুকে মাতলামি, বিএনপি নেতা গ্রেপ্তার ‘পাটওয়ারীর ওপর মার শুরু হয়েছে কেবল, আসল মার তো শুরুই হয়নি’ আলমারিতে জমানো ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা, নিঃস্ব কৃষক মন্ত্রীরা নিজেই চাঁদাবাজি করলে বন্ধ করবেন কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের ইসরায়েল ‘অবৈধ’, মুসলিম দেশগুলোকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে: গণপূর্ত মন্ত্রী

আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না: জামায়াত এমপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগ দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী ৫ আগস্ট পরবর্তী বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এদেশের জনগণের রক্তচোষা আওয়ামী লীগকে আর সুযোগ দেওয়া হবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন জোন ও থানার উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে। মিছিলে তিনি একথা বলেন। সকালে যাত্রাবাড়ীতে ঢাকা৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিলে স্থানীয়রা অংশগ্রহণ করেন।

মিছিলটি যাত্রাবাড়ী টনি টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে শহীদ ফারুক সড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে অংশগ্রহণকারীরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী অতীতের মতো রাজপথে শক্ত ভূমিকা বজায় রাখবে।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী ৫ আগস্ট পরবর্তী বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। কিন্তু এদেশের জনগণের রক্তচোষা আওয়ামী লীগকে সেই সুযোগ আর দেওয়া হবে না।ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রুখে দিতে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণহত্যার বিচারের মুখোমুখি হওয়া ব্যতিত আওয়ামী লীগের জন্য বিকল্প কোনো পথ খোলা নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে অনলাইন জুয়া খেলার সময় হাতেনাতে ৪ জন গ্রেপ্তার

আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না: জামায়াত এমপি

আপডেট সময় ০৩:১৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬