ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: নয়াদিল্লি ইরানি হামলায় কুয়েত সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত

গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা ছেড়ে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

দেশজুড়ে আলোচনায় আসা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে এবার গবেষণার উদ্দেশ্যে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ স্থানান্তর করা হয়েছে। রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা থেকে স্থানান্তরের পর প্রাণীটিকে বর্তমানে নির্ধারিত নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বিএলআরআই সূত্রে জানা গেছে, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে গত ২১ জুন জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মহিষটিকে গবেষণা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করে। এরপরই তার স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবের নেতৃত্বে ১৩ সদস্যের এই কমিটি কাজ করছে।

গৌতম কুমার দেব জানান, চিড়িয়াখানা থেকে আনা প্রাণীটিকে ১৪ থেকে ২১ দিন কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করা হবে। এ সময়ে তার রোগমুক্ত অবস্থা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কোয়ারেন্টাইন শেষ হলে গবেষণার কাজে কীভাবে অন্তর্ভুক্ত করা হবে, সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, অস্বাভাবিক আকর্ষণীয় ও ঘন লোমের কারণে এই অ্যালবিনো মহিষটি প্রথমে নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এ লালন-পালন করা হয়। খামার মালিক জিয়া উদ্দিন মৃধার ভাই প্রাণীটির নাম যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখেন। পরে এটি দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরবর্তীতে মহিষটি কেরানীগঞ্জের বাসিন্দা মনিরুজ্জামান-এর কাছে বিক্রি করা হয়। কোরবানির ঈদকে কেন্দ্র করে গত ২৫ মে সেটিকে নারায়ণগঞ্জের খামার থেকে কেরানীগঞ্জে নেওয়া হয়। তবে ঈদের আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে প্রাণীটিকে সেখান থেকে উদ্ধার করে পুলিশ। প্রথমে কেরানীগঞ্জ থানায় এবং পরে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়।

সর্বশেষ গবেষণার স্বার্থে আলোচিত এই অ্যালবিনো মহিষটিকে বিএলআরআই-এ পাঠানো হয়েছে, যেখানে তার ওপর বিস্তারিত বৈজ্ঞানিক গবেষণা পরিচালিত হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা ছেড়ে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

আপডেট সময় ১২:৩৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬