ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির শিশুকে বলাৎকার করে মাদরাসাশিক্ষক বললেন, ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ তারেক রহমানের পাঙ্খা গজাইছে, সব পাঙ্খা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী যে মঞ্চে প্রধানমন্ত্রীকে লাল কার্ড ধরিয়ে দিতে চান পাটওয়ারী, সেই মঞ্চে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর বাবাকে হারিয়েও থামেনি জীবন, রাতের ডিউটি শেষে সকালে এইচএসসি পরীক্ষা দিলেন ইকন মেয়েটা যে অরক্ষিত হলো, এই দায়ভার কে নেবে: মনিরা শারমিন

মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি: ইব্রাহিমোভিচ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

এবার ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে আবারও নিজের অসাধারণ ফর্মের প্রমাণ দিলেন লিওনেল মেসি। বয়স ৩৮ হলেও তার পারফরম্যান্স যেন থামছেই না। ম্যাচে জোড়া গোল করে তিনি এবারের বিশ্বকাপে মাত্র দুই ম্যাচেই পৌঁছে গেছেন ৫ গোলের মাইলফলকে। এই পরিসংখ্যানই এখন ফুটবল দুনিয়ায় নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।

ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার আক্রমণের মূল ভরসা ছিলেন মেসি। মাঝমাঠ থেকে বল তৈরি, আক্রমণে গতি আনা সব জায়গাতেই ছিল তার সরব উপস্থিতি। প্রথম গোলটি আসে ফাকুন্দো মেদিনার নিখুঁত পাস থেকে নেওয়া বাঁ পায়ের দারুণ শটে, যা অনেককে মনে করিয়ে দেয় বার্সেলোনার স্বর্ণালী সময়ের সেই মেসিকে।

দ্বিতীয় গোলটি আসে ম্যাচের শেষ দিকে, অতিরিক্ত সময়ের ৫ মিনিটে। প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিয়ে নাটমেগের মাধ্যমে বল জালে জড়িয়ে দেন তিনি, আর এরপরই পুরো স্টেডিয়াম ভেঙে পড়ে উল্লাসে।

এদিকে ম্যাচ শেষে বিশ্বজুড়ে শুরু হয় প্রশংসার ঝড়। আর্জেন্টিনাঅস্ট্রিয়া ম্যাচ শেষে ফক্স স্পোর্টসকে ইব্রাহিমোভিচ বলেন, ‘দুই ম্যাচে ৫ গোল করেছে সে। আর দুই বিশ্বকাপ খেলেও আমার গোলসংখ্যা শূন্য। তার জন্য খুবই খুশি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি: ইব্রাহিমোভিচ

আপডেট সময় ০১:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬