ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: নয়াদিল্লি ইরানি হামলায় কুয়েত সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল কখনও বিশ্বকাপ ট্রফি জেতেনি, এবার পারবে আর্জেন্টিনা? ফকল্যান্ড নিয়ে ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু ফিফার জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো টাইগাররা

এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে লিওনেল মেসি নামের অর্থই যেন রেকর্ডের নতুন সংজ্ঞা লেখা। সোমবার (২৩ জুন) রাতে টেক্সাসের মাঠে অস্ট্রিয়াকে ২০ গোলে হারিয়ে আর্জেন্টিনা শেষ ৩২ নিশ্চিত করে। মাঠের ফুটবল ছাপিয়ে আবারও আলোচনার তুঙ্গে অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল করার পাশাপাশি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ৪টি নতুন বিশ্বরেকর্ড এক ম্যাচেই নিজের নামে লিখিয়ে নিয়েছেন ৩৯ ছুঁইছুঁই এই ফুটবল জাদুকর। 

মঙ্গলবার (২৩ জুন) আর্জেন্টাইন খ্যাতনামা সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস গিনেস কর্তৃপক্ষের অফিশিয়াল বিবৃতির বরাতে এই ঐতিহাসিক তথ্যটি বিশ্ববাসীর সামনে এনেছে।  টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে থাকা মেসি অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া আঘাত হেনে বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যা নিয়ে গেছেন ১৮তে।

আর এই এক গোলের ম্যাজিকে তিনি ভেঙেছেন দুটি মহাকাব্যিক রেকর্ড। প্রথমে জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে পুরুষ বিশ্বকাপের একক শীর্ষে বসেন। আর তার পরপরই ব্রাজিলের নারী ফুটবল কিংবদন্তি মার্তার ১৭ গোলের রেকর্ড গুঁড়িয়ে দিয়ে নারীপুরুষ মিলিয়ে বিশ্বমঞ্চের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোলদাতার মুকুট মাথায় পরেন এলএমটেন।

শুধু গোলবন্যাই নয়, জয়ী অধিনায়কের হিসেবেও ক্লোসাকে ছাড়িয়ে গেছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ক্যারিয়ারের ১৮তম জয়। যেখানে ক্লোসার জয় ছিল ১৭টি। তৃতীয় রেকর্ডটি এসেছে মাঠে নামার সাথেসাথেই। লোথার ম্যাথিউসের রেকর্ড আগেই ভাঙা মেসি অস্ট্রিয়া ম্যাচে মাঠে নামায় তার মোট বিশ্বকাপ ম্যাচ সংখ্যা দাঁড়িয়েছে ২৮, যা ইতিহাসের সর্বোচ্চ। আর চতুর্থ ও শেষ গিনেস রেকর্ডটি সময়ের। ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনির ২,২১৭ মিনিটের রেকর্ডকে অনেক পেছনে ফেলে বিশ্বকাপে এখন মোট ২,৪৮৯ মিনিট খেলার অতিমানবীয় কীর্তি মেসির দখলে। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা

এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি

আপডেট সময় ০৩:০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬