ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে তোপের মুখে এমপি কঙ্গনা স্পিকারের সিদ্ধান্ত পেলেই গাজী নজরুলের আসন নিয়ে পদক্ষেপ নেবে ইসি সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা এবার ভারত সীমান্তে পঞ্চম প্রজন্মের ভয়ংকর যুদ্ধবিমান মোতায়ন করলো চীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ ভারত সীমান্তে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মোতায়েন জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা তুরস্ককে এফ-৩৫ দিতে নেতানিয়াহুর আপত্তি, পাত্তা দিলেন না ট্রাম্প ১ মাসের মধ্যে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত হবেন: শিক্ষা প্রতিমন্ত্রী

‘আমার বন্ধু মহা জাদু জানে’ গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

আমার বন্ধু মহা জাদু জানেগান দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এক ভিডিও পোস্ট করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেখানে আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে বার্তা দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৩ জুন) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এমন বার্তা দেওয়া হয়।

ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেছেন, দুই দেশের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, মানব পুঁজিবাদ, কৃষি, হালাল শিল্প এবং কর্মশক্তি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রচেষ্টার উপর নিবদ্ধ করা হয়েছে। মিয়ানমারের পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, তারা রোহিঙ্গা সংকট সংক্রান্ত উন্নয়নসহ মিয়ানমারের পরিস্থিতির ওপর মনোযোগ নিবদ্ধ করেছেন এবং সকল স্টেকহোল্ডারদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ প্রচেষ্টা অব্যাহত রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন।

রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠানোই সবচেয়ে ভালো সমাধান উল্লেখ করে রোহিঙ্গা সম্প্রদায় ও মালয়েশিয়াকে দৃঢ়ভাবে সাহায্য করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতিকে তিনি সাধুবাদ জানান। আঞ্চলিক এবং আন্তর্জাতিক উন্নয়নের ওপর মতবিনিময় প্রসঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, এর জন্য সংলাপ, শান্তি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি ধারাবাহিক পদ্ধতির প্রয়োজন।

দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনোয়ার ইব্রাহিম জানান, আর্থিক উন্নয়ন ও উভয় দেশের মানুষের মঙ্গলের জন্য সহযোগিতার এখনও অনেক সম্ভাবনা রয়েছে। তিনি বিশ্বাস করেন, এই চুক্তি মালয়েশিয়াবাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করবে এবং ভবিষ্যতে সহযোগিতার জন্য আরও সুযোগ উন্মুক্ত করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

‘আমার বন্ধু মহা জাদু জানে’ গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০২:২৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬