ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা চাঁদাবাজি করব না, কাউকে করতেও দেব না: জামায়াতে আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে আমরা নিজেরা চাঁদাবাজি করব না এবং কাউকে চাঁদাবাজি করতেও দেব না। ঘুষ কেউ নেবে না, আর যে ঘুষের জন্য হাত বাড়াবে তার হাত অবশ করে দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

গতকাল মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুর সদরের মমিনপুর হাইস্কুল মাঠে দোয়া ও কবর জিয়ারত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে ঢাকার জাতীয় সমাবেশে যোগদান করে হিট স্ট্রোকে মারা যাওয়া সদ্যপ্রয়াত জামায়াত নেতা শাহ আলম মিয়ার মৃত্যুতে দুআ অনুষ্ঠানে যোগদানে হেলিকপ্টারযোগে হাইস্কুল মাঠে তিনি অবতরণ করেন। ডা. শফিক বলেন, ‘ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত যারা সংসদ সদস্য হবেন, আমরা যদি সরকার গঠনের সুযোগ পাই তবে আমাদের কেউ কোনো সরকারি প্লট নেবে না, বিনা ট্যাক্সের গাড়ি ব্যবহার করবে না।’

তিনি আরও বলেন, ‘আগে ঘর সামলাই, পরে বাইরে সামলাব ইনশাআল্লাহ। এক দেশে দুই আইন চলবে না। আমরা যখন নেবো না, তখন কাউকে নিতেও দেব না। গর্জন করব সংসদে, রাজপথে আপনাদের সঙ্গে নিয়ে।’

রাজনীতিতে ‘ভিক্ষুকের মানসিকতা’ নিয়ে না আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘চাঁদাবাজি জঘন্য অপরাধ। মানুষের পকেট কেটে যারা দেশ-বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে, তাদের বলছি ভিক্ষা অনেক ভালো এর থেকে।’ তিনি বলেন, ‘আমরা লড়াই করবো না অভিজাত শ্রেণির জন্য। ওরা নিজেদের স্বার্থ বোঝে। আমরা লড়াই করবো কৃষক, শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মীদের সম্মান ফিরিয়ে আনার জন্য। দেশের মানুষের সম্পদ পাহারা দেওয়াই আমাদের লড়াই।’

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে তিনি বলেন, ‘প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক শিশু প্রাণ হারিয়েছে। মায়ের বুক ফাঁটানো এই কান্না জাতিকে নাড়া দিয়েছে। আমরা শোকাহত পরিবারগুলোর পাশে আছি এবং শহীদ শিশুদের জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করি। আর যারা আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন আল্লাহ তাদের শেফায়ে কামেলা দান করুন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা চাঁদাবাজি করব না, কাউকে করতেও দেব না: জামায়াতে আমির

আপডেট সময় ১০:৪১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫