ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির মেয়ের জামাই গ্রেফতার ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ চট্টগ্রামের মানুষ সবার আগে জান্নাতে যাবে, এরপর অন্য জেলার মানুষ: মাওলানা আতাউল বিদ্যুৎ বিল নিয়ে ‘গালাগালসহ আপত্তিকর পোস্ট’, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেফতার নির্ধারিত দামের চেয়ে ৫০০ টাকা বেশি, তবু মিলছে না এলপি গ্যাস নাসীরুদ্দীন পাটওয়ারী ‘মানসিক ভারসাম্যহীন ছাগল চোর’: রাশেদ খাঁন পারমাণবিক অস্ত্র পেলে ইরান বিশ্বকে জিম্মি করে ফেলবে: রুবিও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান টসের আগেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান ছোট্ট ‘রাজকন্যা’ বদলে দিল খুঁটিতে বাঁধা অনিকের ভাগ্য

প্রধানমন্ত্রীর দলীয় প্রধান হওয়া-না হওয়া দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত: সালাহউদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৬৯৩ বার পড়া হয়েছে

এবার প্রধানমন্ত্রী তার রাজনৈতিক দলের প্রধান হতে পারবেন কি পারবেন না, বিষয়টি দলগুলোর অভ্যন্তরীণ সিদ্ধান্তের বিষয় হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এখানে বিধিনিষেধ আরোপ করা ব্যক্তির অধিকারের সঙ্গে জড়িত বলেও মনে করেন তিনি। মঙ্গলবার (২২ জুলাই) রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৭তম দিনের আলোচনা শেষে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘প্রধানমন্ত্রী একই সঙ্গে সংসদীয় নেতা হবেন, এ বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল একমত। কিন্তু পার্টির প্রধানকেই যে প্রধানমন্ত্রী করা হবে, এমন তো কোনো কথা নেই। বিষয়টি ব্যক্তির অধিকারের সঙ্গেও জড়িত। গণতান্ত্রিক চর্চায় যিনি প্রধানমন্ত্রী হলেন, তিনি কয়েক দিন পরে পার্টি প্রধান না-ও থাকতে পারেন। বিষয়টি সিদ্ধান্ত নেবে দল অথবা জোট। বিষয়টি উন্মুক্ত থাকা ভালো। শুধু পার্টির প্রধান হওয়ার কারণে কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদ থেকে বিরত রাখা ঠিক হবে না।”

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের ক্ষেত্রে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, ‘‘কমিশন র‍্যাঙ্কড চয়েসের (পছন্দের ক্রমানুসারে ভোট) প্রস্তাব দিয়েছে। তবে এখানে যেহেতু সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে, সেটা নিরসনের জন্য শেষ পদ্ধতি হিসেবে আমরা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অনুসরণের কথা বলেছি। প্রধান উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটি বা নিয়োগ কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত হলে ভালো। কিন্তু হয়তো কমিটি একমত হতে পারবে না। সে জন্যই বিএনপি ত্রয়োদশ সংশোধনীর কথা বলেছে।’’

এর আগে জাতীয় ঐকমত্য কমিশন এক সিদ্ধান্তে জানায়, কেউ একইসঙ্গে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকতে পারবেন না। কমিশন রাজনৈতিক দলগুলোকেও এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তবে কোনো দল চাইলে জাতীয় সনদে এ সিদ্ধান্তের বিষয়ে আপত্তি জানাতে পারবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির মেয়ের জামাই গ্রেফতার

প্রধানমন্ত্রীর দলীয় প্রধান হওয়া-না হওয়া দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত: সালাহউদ্দিন

আপডেট সময় ১০:৫৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫