ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

আমাদের সবার শত্রু আওয়ামী লীগ-ভারত: সাংবাদিক ইলিয়াস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৪৯০ বার পড়া হয়েছে

এবার বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ও শরিক দলগুলোর প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন একটি ফেসবুক স্ট্যাটাসে দলীয় শৃঙ্খলা ও কূটনীতিগত ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি লেখেন, “তারেক রহমানের বক্তব্য শুনে তার কথায় রাগ করার সুযোগ নেই। এনসিপির নাহিদ, হাসনাত কিংবা সারজিসদের মতো নেতাদের বক্তব্যেও কখনো আক্রমণাত্মক কিছু পাইনি। ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বললেও বরাবরই ঐক্যের কথা শুনেছি।”

তবে সম্প্রতি বিএনপি ও বাকি দলগুলোর মধ্যকার সম্পর্কে কিছুটা শীতলতা লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেন ইলিয়াস হোসেন। এই অবনতির জন্য তিনি দায়ী করেন, “সালাউদ্দিন, আব্বাস কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারীদের মতো কিছু অতিউৎসাহী নেতাদের।” জামায়াত-শিবির প্রসঙ্গে তিনি বলেন, “যদিও তাদের কেন্দ্রীয় নেতৃত্ব প্রকাশ্যে কোনো আপত্তিকর বক্তব্য দেননি, তবে সোশ্যাল মিডিয়ায় তাদের কিছু কর্মীর উগ্র মন্তব্য বিএনপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে।”

সব রাজনৈতিক দলের উদ্দেশে ইলিয়াস হোসেন আহ্বান জানান, দলীয় শৃঙ্খলা রক্ষা করে যেন এ ধরনের উস্কানিমূলক আচরণ রোধ করা হয়। তিনি মনে করিয়ে দেন, “আমাদের সবার শত্রু আওয়ামিলীগ ও ভারত। তাই দলের ভেতর থেকে আওয়ামিপন্থী ও ভারতীয় দালালদের চিহ্নিত করে সরিয়ে ফেললেই সমস্যার অনেকটা সমাধান হয়ে যাবে।” তার মতে, “বিরোধিতা থাকা স্বাভাবিক, কিন্তু বিভক্তি নয়। দেশের বৃহত্তর স্বার্থে ঐক্য জরুরি।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

আমাদের সবার শত্রু আওয়ামী লীগ-ভারত: সাংবাদিক ইলিয়াস

আপডেট সময় ১১:৩৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫