ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন মাহাথির মোহাম্মদ বাংলাদেশকে শুল্ক ছাড়ের সুখবর দিল যুক্তরাষ্ট্র যান্ত্রিক সমস্যার কারণে বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি দেওয়া হয়নি, জানাল পাকিস্তান আসিফ নজরুলকে খন্দকার মোশতাকের সঙ্গে তুলনা করলেন ফজলুর রহমান রংপুর জেলা স্টেডিয়াম শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ যুক্তরাষ্ট্রের হামলার হুমকির পর সামরিক প্রশিক্ষণ নিচ্ছে ইরানের নারীরাও রাষ্ট্রপতির স্ত্রীও ফ‍্যামিলি কার্ড পাবে, কেউ বাদ যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ইয়াবার নামে বিক্রি হচ্ছে ঙের প্রলেপ দেওয়া জন্মনিয়ন্ত্রণ বড়ি মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

জুলাইয়ের সেই রিকশাওয়ালার হাতে ‘দাঁড়িপাল্লা’, সমালোচনার ঝড়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ১০৮৭ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জুলাই বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চারুকলা প্রদর্শনী শুরু হয়েছে। এতে জুলাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে সেলুট দেওয়া সেই রিকশাওয়ালার এক হাতে ‘দাঁড়িপাল্লা’ যুক্ত গ্রাফিতি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জাদুঘরে ১৫ দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়।

এদিকে গ্রাফিতিটির মূল ছবিতে রিকশাওয়ালা তার ডান হাত সেলুট দেওয়া অবস্থায় ছিলেন এবং বাম হাত শরীরের পেছনের দিকে রেখেছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত গ্রাফিতিতে রিকশাওয়ালার বাম হাতে দাঁড়িপাল্লা প্রতীক যুক্ত করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষার্থীরা নানা সমালোচনা করেন।

তাদের দাবি, ‘প্রশাসন বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে জুলাই অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরতে গিয়ে ইতিহাস বিকৃতি ঘটিয়েছে।’ এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসীন নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাইকে আর কত ছোট করবে? ধিক্কার জানানোর ভাষা নেই।’

এ বিষয়ে চারুকলা প্রদর্শনীর দায়িত্বে থাকা চবির চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘প্রশাসন যখন তাকে প্রদর্শনী করার দায়িত্ব দেয়, তখন তার ওপর কোনো শর্ত বা চাপ রেখে দায়িত্ব দেয়নি। কোনোরূপ চাপের মধ্যে তিনি কাজ করতে অভ্যস্ত নন। তাই এই প্রদর্শনীকে প্রশাসনের ষড়যন্ত্র বলার কোনো অবকাশ নেই।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন মাহাথির মোহাম্মদ

জুলাইয়ের সেই রিকশাওয়ালার হাতে ‘দাঁড়িপাল্লা’, সমালোচনার ঝড়

আপডেট সময় ০২:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫