ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচনে টাকা দিয়েছে ইসলামী ব্যাংক, প্রমাণ করতে পারলে তাকে মেডেল দেব: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির ৭  মাসে দেশ কেঁপেছে ৩০ বার: ঢাকার ৬ লাখ ভবনের ৪০ শতাংশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ মধ্যপ্রাচ্যের ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলা  যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান আজ নাসির-তামিমার বিয়ে মামলার রায়, দোষ প্রমাণ হলে হতে পারে ৭ বছরের কারাদণ্ড রামিসার পাশের বাসা থেকে পাঁচ বছরের শিশু নিখোঁজ, চার দিনেও মেলেনি খোঁজ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, সাইরেন বাজছে কুয়েতেও বাংলাদেশে সাড়ে ৮ হাজার অবৈধ ভারতীয় নাগরিক, চাকরী করছেন বিভিন্ন সেক্টরে বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ঘাঁটিতে ইরানের হামলা বাঁচতে চাইলে মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি আরাঘচির

সংকটে পড়লে বিএনপি-জামায়াতকে স্মরণ করেন ড. ইউনূস: আনিস আলমগীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৪৫১ বার পড়া হয়েছে

এবার সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর বলেছেন, ক্রাইসিসে (সংকটে) পড়লে ড. ইউনূস বিএনপি-জামাতকে স্মরণ করেন। তিনি বলেন, সুযোগ বুঝে তার (ড. ইউনূসের) নিয়োগকর্তাদের দল এনসিপিকেও দাওয়াত দেন। এটা খুবই ভালো লক্ষণ। গতকাল (মঙ্গলবার) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি একথা বলেন।

আনিস আলমগীর বলেন, যেকোনো সংকটে সবার মতামত নিয়ে আগাতে হয়। কিন্তু ইউনূস সাহেবের সেটা মনে পড়ে শুধু তখনই, যখন তার গদি নিয়ে টানাটানি হয়, রাস্তায় স্লোগান ওঠে। তিনি বলেন, যে সুযোগ আল্লাহ ড. ইউনূসকে দিয়েছিলেন, তিনি তা মিসইউজ (অপব্যবহার) করেছেন। জন্ম থেকেই ঘৃণা ও বিদ্বেষে জর্জরিত বাংলাদেশি নাগরিকদের ঐক্যবদ্ধ করার এক ঐতিহাসিক সুযোগ তার হাতে ছিল।

কিন্তু সেটাকে তিনি নিজেই নস্যাৎ করেছেন। মব বাহিনী গড়ে তুলে জাতির কপালে নতুন করে দুঃখ ডেকে এনেছেন। তিনি আরো বলেন, ব্যবসা-বাণিজ্য লাটে উঠেছে, শিক্ষা সংকটে, আইনশৃঙ্খলার কোনো তোয়াক্কা নেই। সরকার কে চালায়, সেটাই জাতি বোঝে না।

আসল ক্ষমতায় কে— বিএনপি না জামাত? নাকি ড. ইউনূস নিজেই, আর তার স্নেহধন্য এনসিপি? সিনিয়র এই সাংবাদিক বলেন, আমি হতাশ— চরম হতাশ। এই জাতি ৭১ দিয়ে পারেনি, ৯০ দিয়েও পারেনি, এমনকি ২০২৪ দিয়েও নিজেদের জীবনে কোনো গুণগত পরিবর্তন আনতে পারেনি। এখন আবার যদি কেউ আন্দোলনের স্বপ্ন দেখে, আবার যদি কেউ অভ্যুত্থান বা বিপ্লব প্রত্যাশা করে— তবে বুঝে রাখা ভালো, মানুষ আর স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামবে না। বাঙালি জাতি বারবার দেখেছে— ক্ষমতায় যারা যায়, তারা ভুলে যায় গদি চিরস্থায়ী নয়। কার কখন গদি উল্টে যায়, কেউ জানে না। শেখ হাসিনাও সেটা ভাবেননি এবং দুর্ভাগ্যজনকভাবে ড. ইউনূসও ভাবছেন না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে টাকা দিয়েছে ইসলামী ব্যাংক, প্রমাণ করতে পারলে তাকে মেডেল দেব: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির

সংকটে পড়লে বিএনপি-জামায়াতকে স্মরণ করেন ড. ইউনূস: আনিস আলমগীর

আপডেট সময় ০৩:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫