ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে যুবলীগ কর্মী আটক অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি অক্টোবরে ৫ বিশেষায়িত ‍শিশু হাসপাতাল চালু করা হবে : প্রধানমন্ত্রী পাকিস্তানের স্বাধীনতা দিবসে বেলুচিস্তানে পুলিশমন্ত্রীর গাড়িবহরে হামলা নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, শেষ মুহূর্তে চলছে জোর প্রস্তুতি হরমুজ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে: আরাগচি

কলকাতায় বাংলাদেশ মিশনের প্রেস মিনিস্টার পদত্যাগ করলেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

ভারতের কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তারিকুল ইসলাম ভূঁইয়া, যিনি তারিক চয়ন নামে পরিচিত, পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে তারিক চয়ন জানান, দেড় বছর কলকাতায় দায়িত্ব পালনকালে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন। একই সঙ্গে কলকাতার পেশাগত জীবন, সহকর্মী ও বন্ধুদের নিয়ে ভবিষ্যতে একটি বই লেখার ইচ্ছার কথাও জানান তিনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার তাকে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ দেয়। পরে তার দায়িত্বের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছিল।

কূটনৈতিক দায়িত্ব নেওয়ার আগে তারিক চয়ন দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। কাজ করেছেন বাংলাভিশন, মানবজমিন, জনকণ্ঠ ও কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে। পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় কূটনৈতিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে লেখালেখির জন্যও তিনি পরিচিত।

তবে পদত্যাগের পর তার পরবর্তী কর্মপরিকল্পনা কী হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি তারিক চয়ন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত

কলকাতায় বাংলাদেশ মিশনের প্রেস মিনিস্টার পদত্যাগ করলেন

আপডেট সময় ১২:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬