ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা ইন্টারনেট বন্ধ, রাতভর ধরপাকড়ের শঙ্কায় থমথমে দিল্লি আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর বাংলাদেশে কখনোই প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: জোনায়েদ সাকি শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির এবার ভারতে পুলিশ ভ্যান আটকে দিলো তরুণী, যেন বাংলাদেশের প্রতিচ্ছবি যন্তর মন্তরের আন্দোলনকে সচল রাখছেন একদল নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের দিল্লির সহিংসতায় জড়িতদের বাতিল হতে পারে পাসপোর্ট যন্তর মন্তরে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ সরকারের

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশের অভিযানের প্রতিবাদে শুক্রবার (২৪ জুলাই) দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টারে ‘প্রতিটি জেলা, এক দিন, এক দাবি’ স্লোগানে শিক্ষার্থী, ছাত্রসংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি জেলায় শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে সাম্প্রতিক আন্দোলনে পুলিশি অভিযানের শিকার শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করা হবে। একই সঙ্গে অংশগ্রহণকারীদের নির্ধারিত স্থানে জড়ো হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো জনসমক্ষে পাঠ করার আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচি বাস্তবায়নের সুবিধার্থে সংগঠনটি একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রচারসামগ্রী এবং জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার জন্য স্মারকলিপির খসড়াও প্রকাশ করেছে।

এ ছাড়া স্থানীয় আয়োজকদের ছাত্রসংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি নেওয়া এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সমাবেশ শেষে শিক্ষার্থীদের দাবিসংবলিত স্মারকলিপি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ারও নির্দেশনা রয়েছে।

বর্তমানে দিল্লির জন্তর মন্তরে নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে সিজেপির আন্দোলন চলছে।

অন্যদিকে আন্দোলন অব্যাহত থাকলেও কেন্দ্রীয় সরকার আবারও সংগঠনটির সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস ইস্যুতে সরকার সংসদের ফ্লোর লিডারদের নিয়ে বৈঠকও করতে পারে।

সরকার জানিয়েছে, পদত্যাগের মতো কোনো পূর্বশর্ত ছাড়াই এ বিষয়ে সংসদে আলোচনা করতে তারা প্রস্তুত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা পুনর্ব্যক্ত করেন, সরকার সিজেপির সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। তিনি বলেন, সংগঠনের প্রতিনিধিরা চাইলে তার সরকারি বাসভবন অথবা দপ্তরে বৈঠক করতে পারেন।

তবে সিজেপি সরকারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, যেহেতু আন্দোলন যন্তর মন্তরে চলছে, তাই আলোচনাও সেখানেই অথবা আশপাশের কোনো স্থানে হতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

আপডেট সময় ১০:০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬