ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য দেশের মানুষ তারেক রহমানকে লাল কার্ড দেখাবে: সারজিস আলম ‘সব প্রস্তুতি শেষ’, ইরানে নজিরবিহীন হামলার ইঙ্গিত ট্রাম্পের কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা ইন্টারনেট বন্ধ, রাতভর ধরপাকড়ের শঙ্কায় থমথমে দিল্লি আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর বাংলাদেশে কখনোই প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: জোনায়েদ সাকি শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

বাংলাদেশে কখনোই প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: জোনায়েদ সাকি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বাংলাদেশে নতুন করে বিভাজন ও বিদ্বেষের রাজনীতি শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অপপ্রচার ও আজেবাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার এই রাজনীতি বেশিদিন টিকবে না।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৪তম কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সম্মেলনের পূর্বে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, নতুন করে অনেকেই নানা আজেবাজে মন্তব্য ও অহেতুক চড়া আওয়াজের রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরা বিভিন্ন সময় বিভিন্ন পরিচয়ে আবির্ভূত হচ্ছে। এই অপশক্তির বিষয়ে দেশের শিক্ষার্থী সমাজকে সর্বদা সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে ঘটে যাওয়া প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার সুনিশ্চিত করা হবে এবং বাংলাদেশে আর কখনোই প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল

বাংলাদেশে কখনোই প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: জোনায়েদ সাকি

আপডেট সময় ১০:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬