ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, ইউএনওর কার্যালয় ঘেরাও গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা কিছু মনে করবেন না বলে, বিদ্যুৎ মন্ত্রীকে যা বললেন ওমর সানী

শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা ওইরকম: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

এবার শেখ হাসিনা যা চাচ্ছেন পিআর পদ্ধতি অনেকটা ওইরকমই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘হঠাৎ করে কোনো কোনো রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে। পিআর পদ্ধতি কী কোনো জনগণ বলতে পারবে? এটা কি নারকেল তেলের মতো মাথায় মাখে, না সাবানের মতো শরীরে দেয়? শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা ওইরকম।’

আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের লোকনাথ দিঘির মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো দৃষ্টান্ত নেই। সাধারণ মানুষ চায় তাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হোক। আমরা চাই সাধারণ মানুষের চাওয়া অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে। নির্বাচিত সরকার এসে সংস্কার করবে।’তিনি বলেন, ‘বিএনপি তো সংস্কারের কথা না করেনি। প্রয়োজনীয় সংস্কার শেষে সরকার নির্বাচন দিক। এরপর যে দল ক্ষমতায় আসবে তারা বাকি সংস্কার করবে। কিন্তু কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন প্রলম্বিত করার কথা বলেন।

সেটা কেন হচ্ছে তা আমরা ভালো করেই কিন্তু বুঝতে পারছি।’ রুহুল কবির তার বক্তব্যে বলেন, ‘খেয়াল রাখতে হবে আওয়ামী লীগে যারা পদে ছিল, যারা বিএনপি’র নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে তারা যেন দলের সদস্য হতে না পারে। যারা টেন্ডারবাজি করেছে, অন্যের জায়গা দখল করেছে, যারা ভয়ংকর অবস্থার সৃষ্টি করে রেখেছিল তারা যেন দলে স্থান না পায়।’

তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শকুনি হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘তার আমলটা সাড়ে আট লাখ বছর আগের মতো ছিল। তখন যে শিশু জন্ম হতো তাকে হত্যা করে খেয়ে ফেলতো। শেখ হাসিনাও অনেক শিশু, মুগ্ধ, আবু সাঈদের রক্তপান করেছে। শেষ পর্যন্ত তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।’ রুহুল কবীর বলেন, ‘আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। গণতান্ত্রিক সমাজ গঠন করতে চাই। এমন একটি দেশ গড়তে চাই যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। এসব অঙ্গীকার করে আমরা নতুন করে দেশটাকে বিনির্মাণ করতে চাই।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, ইউএনওর কার্যালয় ঘেরাও

শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা ওইরকম: রিজভী

আপডেট সময় ০৪:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫