ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতায় গেলে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তারেক রহমান: টুকু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

এবার বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। শিক্ষিত লোক ঠিকমতো চাকরি পায় না। আগামীতে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে দেশে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন দেশনায়ক তারেক রহমান।

গতকাল রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর এলাকাবাসীর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জাতির সামনে ৩১ দফা উপস্থাপন করেছেন। তার মধ্যে ১টি দফায় মেয়ে ও নারীদের কথা বলা হয়েছে। প্রত্যেক ঘরে ঘরে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই কার্ডটি মায়েদের নামে থাকবে। যাতে করে মা-বোনেরা সেই কার্ডের মাধ্যমে প্রতিমাসে একটি টাকা বা সমপরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিস পাবে। মূলত নারীদের সম্মান বৃদ্ধির জন্যেই ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন দেশনায়ক তারেক রহমান।

এসময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্ষমতায় গেলে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তারেক রহমান: টুকু

আপডেট সময় ১১:১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫