ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি রংপুরে সাবেক শিক্ষকের তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের লাশ উদ্ধার খিলগাঁওয়ে হাসপাতালে আগুন রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনের ‘সংবেদনশীল খাতে’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি পুতিনের ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ বিএনপির দুই নেতা সব পদ থেকে বহিষ্কার সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী ‘বেডরুমে গোপন ক্যামেরা রেখেছিলেন স্ত্রী, ফুটেজ প্রকাশের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি’ হত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার পর বিএসএফের হাতে ধরা ২ ভাই ‘আমার পুলাডারে তারা মাইরা ফেলাইছে, পুলাডারে মাটির ঘরে রাইখা আইলাম’

বাউফলে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত ৫ আসামি গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে দীর্ঘদিন পলাতক থাকা অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার ধাউরাভাঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুত বিচার আইনের আওতায় ২০০১ সালের একটি অস্ত্র মামলায় ২০২০ সালে এ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম ওই বছর বগা ইউনিয়নের ধাউরাভাঙ্গা গ্রাম থেকে দুইটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করে আসামিদের বিরুদ্ধে ১৯ এর (ক) ধারায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার ধাউরাভাঙ্গা গ্রামের মৃত আবুল হোসেন ফরাজি ওরফে গেদু ফরাজির ছেলে হানিফ ফরাজি (৫৫), দেলোয়ার হোসেন ফরাজি (৫৩), সুলতান ফরাজি (৫১), নজরুল ইসলাম ফরাজি (৪৯) এবং একই গ্রামের মন্নান ফরাজির ছেলে আমির হোসেন ফরাজি (৫৫)। এর মধ্যে চারজনকে ১৪ বছর করে এবং একজনকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত।

এদিকে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান সরকার জানান, “আসামিরা দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দুইটায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জুমার নামাজ শেষে তাদের আদালতে পাঠানো হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি

বাউফলে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত ৫ আসামি গ্রেফতার

আপডেট সময় ০১:০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫