ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ-বিএনপি কর্মীদের মুখোমুখি অবস্থান, ডিম নিক্ষেপের ঘটনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৯৩ বার পড়া হয়েছে

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে (জেএফকে) আওয়ামী লীগ ও বিএনপির যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানের এক পর্যায়ে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ পরিস্থিতি সৃষ্টি হয়।

সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেন। এর আগে প্রতিনিধি দলের আগমনের খবর ছড়িয়ে পড়লে দুপুর থেকেই বিমানবন্দরে জড়ো হন আওয়ামী লীগ ও বিএনপির কর্মীরা।

উভয় পক্ষই ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে পুরো টার্মিনাল এলাকা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

এ ঘটনার পর সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পোস্টে মন্তব্য করেন, “আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ফল আজকে নিউইয়র্কের বিমানবন্দরের মাইর। চোরেরা যেখানে সেখানেই এভাবে লাথি খাবে। আওয়ামী লীগকে আজকের পারফর্মেন্সের জন্য ধন্যবাদ।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ-বিএনপি কর্মীদের মুখোমুখি অবস্থান, ডিম নিক্ষেপের ঘটনা

আপডেট সময় ১০:২২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫