ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: জাতিসংঘে মাহমুদ আব্বাস গোপালগঞ্জে টিউশনি থেকে ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা মধ্যরাতে বিশ্ববাসীর উদ্দেশে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

পেজেশকিয়ানের বক্তব্যের সময় জাতিসংঘ থেকে বেরিয়ে গেলেন মার্কিন প্রতিনিধি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের বক্তব্যের কয়েক মিনিটের মধ্যেই কক্ষ থেকে বেরিয়ে যান একমাত্র মার্কিন প্রতিনিধি।

বক্তব্যের শুরুতেই আগের দিন জাতিসংঘে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাব দেন পেজেশকিয়ান। তিনি বলেন, ট্রাম্প ইরানকে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেছেন। অথচ তার ভাষায়, ইরানই সন্ত্রাসবাদের শিকার হয়েছে।পেজেশকিয়ান ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির নিহত হওয়ার ঘটনা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর প্রথম দিন একটি স্কুলে হামলায় ১৫৬ জন নিহত হওয়ার ঘটনা এবং একই দিনে একটি ক্রীড়া হলে চালানো আরেকটি হামলার কথা তুলে ধরেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র একাধিক ওয়ারহেড বহনে সক্ষম অস্ত্র ব্যবহার করে ওই ক্রীড়া হলে হামলা চালিয়েছিল। এতে বিজ্ঞানী, নারী, পুরুষ ও শিশুরা নিহত হন। নিহত শিশুদের কোনো অপরাধ বা দোষ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।পেজেশকিয়ান এসব কথা বলার সময় কক্ষে থাকা একমাত্র মার্কিন প্রতিনিধি নিজের আসন থেকে উঠে বাইরে চলে যান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে

পেজেশকিয়ানের বক্তব্যের সময় জাতিসংঘ থেকে বেরিয়ে গেলেন মার্কিন প্রতিনিধি

আপডেট সময় ০৯:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬