ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী চীনের ৭৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন জামায়াত আমির রোহিঙ্গা সমস্যা মিয়ানমারে সৃষ্ট, সমাধান হতে হবে মিয়ানমারেই: উচ্চ পর্যায়ের মিটিংয়ে প্রধানমন্ত্রী ফেসবুকে ‘ইন্না লিল্লাহি’ লিখে কলেজছাত্রের কাণ্ড জ্বালানি সংকট সাময়িক, ধৈর্য ধরে কিছুটা সময় দিতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী রাসুলের আদর্শ অনুসরণেই মানবজাতির কল্যাণ: গোলাম পরওয়ার পেজেশকিয়ানের বক্তব্যের সময় জাতিসংঘ থেকে বেরিয়ে গেলেন মার্কিন প্রতিনিধি ইরান সন্ত্রাসবাদের শিকার; মাথানত করবে না: জাতিসংঘে পেজেশকিয়ান জয় বাংলা স্লোগান দিয়ে ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার

রাসুলের আদর্শ অনুসরণেই মানবজাতির কল্যাণ: গোলাম পরওয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত পবিত্র সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বললেন, রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আদর্শ অনুসরণের মধ্যেই সমগ্র মানবজাতির কল্যাণ নিহিত।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, শুধু রবিউল আউয়াল মাসে রাসুলুল্লাহ (সা.)-এর আলোচনা সীমাবদ্ধ রাখলে হবে না। সারাবছর তার আদর্শ নিয়ে আলোচনা করতে হবে। রাসুল (সা.) এর আগমনের উদ্দেশ্য অনুধাবন করতে হবে। জীবনের প্রতিটি স্তরে তাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারলেই দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করা সম্ভব।

তিনি বলেন, আল্লাহ তায়ালা পূর্ণাঙ্গ জীবনবিধানসহ রাসুল (সা.) কে দুনিয়ায় পাঠিয়েছেন। এ জীবনবিধান অনুসরণ করতে পারলে বিশ্বব্যবস্থায় কল্যাণ প্রতিষ্ঠিত হবে। রাসুল (সা.) এর আদর্শে বিশ্বাসীরা ক্ষমতা বা গদির জন্য রাজনীতি করে না ইসলামী জীবনবিধান রাষ্ট্রে প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে।জামায়াতের এ নেতা আরও বলেন, রাসুল (সা.) শুধু ইবাদত-বন্দেগির শিক্ষা দেননি, মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের জন্যও আদর্শ রেখে গেছেন। মদিনায় তিনি এমন একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে ন্যায়বিচার, মানবিক মর্যাদা, পারস্পরিক দায়িত্ববোধ ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল।

আজকের পৃথিবীতে অশান্তি, বৈষম্য ও অবিচার দূর করতে হলে রাসুল (সা.)-এর আদর্শ থেকে শিক্ষা নিতে হবে যোগ করেন তিনি।

চট্টগ্রাম প্রসঙ্গে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, চট্টগ্রাম দিয়েই ইসলামের প্রবেশ ঘটেছিল। এই চট্টগ্রামেই ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে। আগামী বাংলাদেশ হবে রাসুল (সা.) এর আদর্শভিত্তিক বাংলাদেশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

রাসুলের আদর্শ অনুসরণেই মানবজাতির কল্যাণ: গোলাম পরওয়ার

আপডেট সময় ০৯:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬