ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় সমর্থন না দিতে কালাসকে সতর্ক করলেন আরাগচি হজের কোটায় বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ ৫ম জাতিসংঘে ইসরায়েলের হয়ে ‘ব্যাট করলেন’ আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান হাঁস-মুরগি-লাউ নিয়ে ওসিকে বিদায় জানাতে এলেন এলাকাবাসী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: চরমোনাই পীর নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাইয়ের নির্দেশ বিএনপি নেতার শিবির সভাপতি ইমরান ক্ষমা না চাইলে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে ছাত্রদল, ২৪ ঘণ্টার আল্টেমেটাম আফগানিস্তান থেকে হামলার চেষ্টা, ৮ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন বাড়ালে অন্যায় হবে: জামায়াতের আমির

জাতিসংঘে ইসরায়েলের হয়ে ‘ব্যাট করলেন’ আর্জেন্টিনার প্রেসিডেন্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণেই সংস্থাটির কড়া সমালোচনা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। জাতিসংঘকে একটি ‘অকেজো সংস্থা’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে ভাষণের শুরুতেই জাতিসংঘের প্রাতিষ্ঠানিক কার্যাবলি ও ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন হাভিয়েই মিলেই। সরাসরি অভিযোগ করে বলেন, সংস্থাটির একমাত্র উদ্দেশ্য হলো ‘ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করার ভান করা কিছু অহংকারী পরজীবী আমলাকে টিকিয়ে রাখা’।

জাতিসংঘের সার্বিক কার্যক্রমের নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে ডানপন্থি এই রাষ্ট্রপ্রধান বলেন, বিশ্বের সংকট ও সংঘাত নিরসনে জাতিসংঘ তার মূল দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বৈশ্বিক নীতি নির্ধারণে এই আমলাতান্ত্রিক কাঠামো সাধারণ মানুষের স্বার্থে কোনো ভূমিকা রাখতে পারছে না।

ইসরায়েল বিপক্ষে জাতিসংঘের অবস্থানের তীব্র সমালোচনা করেছেন মিলেই। তিনি বলেন, ‘মানবাধিকারের তথাকথিত রক্ষাকারীরা এমন রক্তপিপাসু স্বৈরশাসক ও শাসনব্যবস্থাকে আশ্রয় দিয়েছে, যারা রাস্তায় নারীদের পাথর ছুঁড়ে মারে।’

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইসলামী সন্ত্রাসবাদ এবং আফ্রিকায় খ্রিস্টানদের গণহত্যার মুখে নীরব থেকে তারা পরিকল্পিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে। এ কারণেই আমরা ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে ইরানি শাসকগোষ্ঠীর হামলার নিন্দা জানাই। ইরানের আইআরজিসি একটি সন্ত্রাসী সংগঠন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় সমর্থন না দিতে কালাসকে সতর্ক করলেন আরাগচি

জাতিসংঘে ইসরায়েলের হয়ে ‘ব্যাট করলেন’ আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আপডেট সময় ১১:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬