বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর ২১ জন নেতাকর্মী। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঢাকইর গ্রামে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন নবাগত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এ সময় মোশারফ হোসেন বলেন, “বিএনপি সব সময় দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে রাজনীতি করে। যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই।”
বিএনপিতে যোগদানকারী জামায়াত নেতা জাকির হোসেন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঠিক নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমরা ২১ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছি। পাশাপাশি বগুড়া-৪ আসনে আলহাজ মোশারফ হোসেনের জনপ্রিয়তাও আমাদের সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেলসহ দলীয় নেতাকর্মীরা।
ঢাকা
,
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের
১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা
১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, সর্বোচ্চ ১৯০ আসন জামায়াতে ইসলামী
ভোলায় বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, পাষণ্ড স্বামী আটক
ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান
জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়; নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার
বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ
বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান
‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে নির্বাচনে অংশ নেবে ১১ দল
জামায়াতের ২১ নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৭:১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- ২১৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















