ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নর্দান ইউনিভার্সিটি খুলনায় অন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, সেরা বিতার্কিক মহরম হাসান মাহিম আগামীতে ফুটবলের মাধ্যমেই বাংলাদেশকে চিনবে বিশ্ববাসী: বাফুফে সভাপতি প্রতারণা ও আত্মসাৎ মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার বগুড়ায় বিমানবন্দর ও বিমান ঘাঁটির কাজ শুরু হয়েছে: প্রতিমন্ত্রী  পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাঁটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা জামায়াতের বিরোধী দল হওয়ার যোগ্যতা নেই: রাশেদ খান রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন ড. ইউনূস: গোলাম মাওলা রনি হাসপাতালে আকস্মিক পরিদর্শন, অব্যবস্থাপনা ও অনিয়ম দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

দাঁড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে, তারা স্বাধীনতার বিপক্ষে ছিল: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

এবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দাঁড়িপাল্লা নিয়ে যারা আজ ভোট চাচ্ছে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা স্বাধীনতার বিপক্ষে ছিল। আপনাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল। তখন লুট করা হয়েছিল।’ আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনরা যে ভয়টা পান ওই ভয়টা পাবেন না। এই দেশটা আপনার, এই দেশের মাটিটা আপনার। একজন মুসলমানের যে অধিকার আছে ঠিক তেমনি আপনাদেরও একই অধিকার আছে। এখানে সবাই সমান, একই দেশের মানুষ আপনারা।’ ’

তিনি বলেন, ‘৭১ সাল মনে আছে, বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল মনে আছে? কেন যেতে হয়েছিল কারণ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল। আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল, আমরা যুদ্ধ করেছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরেছিলাম এবং দেশটা স্বাধীন করেছি। এই স্বাধীনটা আমরা করেছি অন্য কেউ করে দিয়ে যায়নি। আমরা আমাদের দেশ ছেড়ে কোথাও যাইনি, কোথাও যাবো না। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।’

হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপি আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘হিন্দুদের মধ্যে একটা ভয় আছে, একটা আতঙ্ক কাজ করে। আমরা যদি অন্য কাউকে ভোট দেই তাহলে ওরা যদি আমাদের ক্ষতি করে। আমাকে অনেকে বলেছে, আমরা দিলাম ধানের শীষে ভোট কিন্তু তারপর তো আপনারা থাকবেন না- তখন যদি দাঁড়িপাল্লার লোকজন যদি আমাদের কিছু করে। আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই, আমরা ধানের শীষের লোকেরা আপনাদের পাশে অতীতেও ছিলাম, এখনো থাকবো ইনশাল্লাহ।’ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সুযোগ এসেছে এবার যেন সঠিক সিদ্ধান্ত নেই, ধানের শীষে ভোট দেই। আমরা যারা স্বাধীনতার পক্ষে কথা বলি, যারা আমরা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ আইনশৃঙ্খলার কথা বলি ভোট দিয়ে তাদের হাতকে শক্তিশালী করুন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নর্দান ইউনিভার্সিটি খুলনায় অন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, সেরা বিতার্কিক মহরম হাসান মাহিম

দাঁড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে, তারা স্বাধীনতার বিপক্ষে ছিল: মির্জা ফখরুল

আপডেট সময় ০২:২৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬