ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বগুড়ায় বিমানবন্দর ও বিমান ঘাঁটির কাজ শুরু হয়েছে: প্রতিমন্ত্রী  পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাঁটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা জামায়াতের বিরোধী দল হওয়ার যোগ্যতা নেই: রাশেদ খান রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন ড. ইউনূস: গোলাম মাওলা রনি হাসপাতালে আকস্মিক পরিদর্শন, অব্যবস্থাপনা ও অনিয়ম দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী ওমানে নিহত চার প্রবাসী ভাইয়ের জানাজা পড়ালেন বেঁচে থাকা একমাত্র ছোট ভাই কক্সবাজারের লেফটেন্যান্ট নির্জন হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড তরুণদের ‘তেলাপোকা’ বলে মন্তব্য ভারতের প্রধান বিচারপতির, ক্ষোভে যুবক বানালো ‘ককরোচ জনতা পার্টি’

আমাদের ধোঁকা দিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে: রেজাউল করিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, একটি স্বার্থান্বেষী দল আমাদের ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার রঙ্গিন স্বপ্ন দেখছে। তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। তারা ক্ষমতায় গিয়ে শরিয়া আইন বাস্তবায়ন করবে না এবং শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে বালুর মাঠ এলাকায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বন্ধুসুলভ আচরণ করবে এটাই বাস্তবতা। কিন্তু ভারতের বন্ধুসুলভ আচরণ আমরা ইতিহাসে পাইনি। একটি দল ভারতের সঙ্গে গোপনে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। ওই দলটি পরীক্ষিত সাথীদের সঙ্গে প্রতারণা করতে পারে। তারা ক্ষমতায় গেলে জনগণের সঙ্গে প্রতারণা করবে। এ প্রতারকদের ক্ষমতায় যাওয়ার আমরা সিঁড়ি হতে চাই না। সে কারণে আমরা বিষয়টি বুঝতে পেরে ১১ দলীয় জোট ছেড়ে দিয়েছি।

নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী গোলাম মসীহ। সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম আরো বলেন, আমরা যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে যে পথ চলছিলাম সেই লক্ষ্য-উদ্দেশ্য ম্লান করে রঙিন স্বপ্ন যারা দেখেছে, তাদের মাধ্যমে জাতি ও দেশ প্রতারিত হবে। দেশ আবারও অনিশ্চয়তার দিকে চলে যাবে। তিনি বলেন, আমি নিজেও এমপি প্রার্থী হইনি। মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না। দেশ ও জনগণের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমাদের রাজনীতি। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যই রাজনীতি।

তিনি আরো বলেন, ৭১ সালে যে আশা ও লক্ষ্য নিয়ে এ দেশের মানুষ দেশ স্বাধীন করেছিল। লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল, মা সন্তান হারিয়েছিল। দেশ স্বাধীনের লক্ষ্য ছিল সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু ৫৪ বছর যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে লক্ষ্যগুলোর একটিও বাস্তবায়ন দেখিনি। ৫ আগস্ট দেশে অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের পর ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমাদের শপথ হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের দেশে ফাঁসির আসামিদেরও ছেড়ে দেওয়ার মতো ঘটনা আমরা দেখছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় বিমানবন্দর ও বিমান ঘাঁটির কাজ শুরু হয়েছে: প্রতিমন্ত্রী 

আমাদের ধোঁকা দিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে: রেজাউল করিম

আপডেট সময় ১০:৩৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬