ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি বিষাক্ত শুঁয়োপোকার আতঙ্কে জার্মানির একাধিক পার্ক বন্ধ স্পেন ম্যাচের আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ উরুগুয়ে শিবিরে জব্দ হেরোইনও কখনো ‘আটা-ময়দা’ হয়ে যায়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য অধিদফতরের অভিযান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত মুক্তিযোদ্ধা টাওয়ারে মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় স্বাস্থ্য অধিদফতরের অভিযান শুরু হয়। অভিযানকালে নানা অনিয়ম ধরা পড়ায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

সকালে টিজি হাসপাতালে গিয়ে দেখা যায়, কোনো দায়িত্বরত চিকিৎসকের উপস্থিতি নেই। রোগীদের ব্যবস্থাপত্রেও কোনো চিকিৎসকের স্বাক্ষর পাওয়া যায়নি। বিশেষ করে হাসপাতালের এনআইসিইউতে ভর্তি ৪ জন শিশুতে বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি বাধ্যতামূলক, যা অনুপস্থিত ছিল।

অভিযোগ উঠেছে, সরকারি হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগীদের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া অতিরিক্ত বিল আদায় ও নানা অব্যবস্থাপনা নিয়ে রোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এর আগে, যমুনা টেলিভিশনে অষ্টম শ্রেণি পাস ভুয়া ডাক্তার দিয়ে অস্ত্রোপচারের সংবাদ প্রচারের পর, সোমবার (২৩ মার্চ) রাজধানীর শ্যামলীর কলেজ গেটের ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’-এ অভিযান চালানো হয় এবং সিলগালা করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী Sardar Shakawat Hossain Bakul

মন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার থেকে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান অব্যাহত থাকবে, যাতে স্বাস্থ্যখাতে অনিয়ম দমন করা যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের

রাজধানীতে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য অধিদফতরের অভিযান

আপডেট সময় ০১:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬