ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড় এবার নরেন্দ্র মোদির নির্দেশে পরীক্ষা সংস্কার বিষয়ক টাস্কফোর্স গঠন উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সমাবেশ, রামুতে শোডাউন যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক শিশুর অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

“জামায়াতে ইসলামী গঠনমূলক ও ইনক্লুসিভ রাজনীতিতে ভূমিকা রাখবে”—অ্যাডভোকেট শিশির মনির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৪১১ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর প্রতীক ও নিবন্ধন ফিরিয়ে দিয়ে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, “জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রাজনীতিতে গঠনমূলক ভূমিকা পালন করবে—এটা এখন দেশের সবার প্রত্যাশা।”

মঙ্গলবার (২৪ জুন) গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, “জাতি-ধর্ম-বর্ণ শ্রেণি নির্বিশেষে সবাই একাকার হয়ে জামায়াতে ইসলামীর ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হবেন—এটা আমরা প্রত্যাশা করি।”

তিনি আরও বলেন, “জামায়াত এখন বাংলাদেশে একটি স্মার্ট, ইনোভেটিভ, ইনক্লুসিভ ও কার্যকর (ইফেক্টিভ) রাজনৈতিক পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। একই সঙ্গে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাদের ভূমিকা হবে অনন্য।”

শিশির মনির আশা প্রকাশ করে বলেন, “বাংলাদেশের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাবে। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন ইতিহাস ও ঐতিহ্যের সৃষ্টি হবে।”

তিনি বলেন, “ইনক্লুসিভ রাজনীতির চর্চায় জামায়াতে ইসলামী নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে অগ্রসর হবে এবং এমন দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নেবে, যা দেশের সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড়

“জামায়াতে ইসলামী গঠনমূলক ও ইনক্লুসিভ রাজনীতিতে ভূমিকা রাখবে”—অ্যাডভোকেট শিশির মনির

আপডেট সময় ০৯:৩৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫