ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা পুশই’নের শি’কার রোজিনা কাঁদছে,’মা, আমি বাঁচ’ব না। এখানে কোনো খাবার নেই, কিছুই নেই। চারদিকে শুধু তীব্র রোদ পো’ড়া-মা, তুমি কিছু করো…’ বিশ্বকাপে ইরান দলের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল ঘিরে গ্রেপ্তার ৪৭,ওসি ক্লোজড জনরোষ ও পচা ডিম ছোড়ার ভয়ে বৈঠক বাতিল করলেন মমতা নারী-শিশুদের বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ তকমা মুছে ফেলতে চান তামিম লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের সম্পদ জব্দ থাকবে: ট্রাম্প

‘কিছু হলেই আসিফ মাহমুদকে দায় দিয়ে দাও’— নগর ভবন সংঘর্ষে জবাব দিলেন উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৬০৫ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ করেছেন, এ হামলার পেছনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ঘনিষ্ঠদের হাত রয়েছে।

এ অভিযোগের জবাবে মঙ্গলবার (২৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে প্রতিক্রিয়া জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

তিনি লেখেন:
“এর আগেও একবার আন্দোলনরত দুই গ্রুপ মারামারি করে মাথা ফাটাল, আজও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। দখলকৃত নগরভবনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষ হয়েছে। কিছু হলেই আসিফ মাহমুদকে দায় দিয়ে দাও!”

ইশরাক হোসেনকে উদ্দেশ্য করে আসিফ মাহমুদ বলেন,
“এর আগেও নগর ভবনের দরজায় তালা লাগিয়ে দাঁড়িয়ে বলেছেন ‘আসিফ মাহমুদ সিটি করপোরেশনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে’। নিজ দলের কতিপয় ব্যক্তি দ্বারা প্ররোচিত হয়ে আন্দোলনের ট্র্যাপে পরার দায়ও যেন আমার ঘাড়ে এসে পড়ে!”

কী ঘটেছিল নগর ভবনে?

মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগর ভবনে শ্রমিক দলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান প্রিন্স তার অনুসারীদের নিয়ে ভবনে প্রবেশ করলে সভাপতি আরিফ চৌধুরীর অনুসারীরা তাদের বাধা দেয়। এর জেরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন আহত হন।

ইশরাক হোসেনের দাবি,
“এই হামলা পরিকল্পিত। এর মাধ্যমে শান্তিপূর্ণ নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত ও আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা চলছে। বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীরা নগর ভবনে প্রবেশ করে পরিচিত নেতাকর্মীদের লক্ষ্য করে নির্মম হামলা চালিয়েছে।”

তিনি আরও বলেন,
“বিএনপির নামে স্লোগান ব্যবহার করে হামলা চালিয়ে দলকে বিতর্কিত করা হয়েছে। প্রকৃতপক্ষে এ হামলার পেছনে অন্য শক্তি সক্রিয়।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা

‘কিছু হলেই আসিফ মাহমুদকে দায় দিয়ে দাও’— নগর ভবন সংঘর্ষে জবাব দিলেন উপদেষ্টা

আপডেট সময় ১০:৪৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫