ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবার এসএসসিতে সব থেকে বেশি ফেল করেছে ইংরেজি ও গণিতে গোল উদযাপন করতে গিয়ে আহত ব্রাজিলিয়ান ফুটবলার, পরে জানলেন গোলই হয়নি! ইরান যুদ্ধে ট্রাম্প ‘পরাজিত’ হয়েছেন: মার্কিন সিনেটর মুক্তি পাওয়া ৪ আওয়ামী নেতাকে বরণ করতে গিয়ে কারাফটকে আটক আরও ৪ কর্মী এসএসসির ফল জানার আগেই বিদায় নিল কাজী রেজা সম্পর্ক এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের হাইকমিশনার রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক আমি আর কথা কমু না নে মা, আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি: সৌদিতে ২ সন্তান হারিয়ে দিশেহারা পরিবার মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৫১৬ বার পড়া হয়েছে

এবার চাঁদপুরে দলীয় পথযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, চাঁদপুরে আমার জন্ম।এখানকার মাটিতেই আমাকে মিশে যেতে হবে। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না। চাঁদপুরে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস ও বালুখেকোদের প্রশ্রয় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, কেউ যদি ষড়যন্ত্র করে আমাদের বারবার খুন করতে আসে, ততবার আমরা জেগে উঠে বলবো—বাংলাদেশে ফ্যাসিস্ট খুনি হাসিনার মতো স্বৈরাচার কায়েম হতে দেবো না। বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড সড়কে এনসিপির পদযাত্রার সমাবেশে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

সমাবেশে সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, বিমান দুর্ঘটনার পরবর্তীসময় ঘটনাগুলো কোনো স্বাভাবিক ঘটনা নয়। আমরা সবাই শোকাহত দিন পার করছি। জুলাই পদযাত্রা এই পর্যায়ে এসে শোক পদযাত্রায় পরিণত হয়েছে।

পদযাত্রা অনুষ্ঠান শেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন এনসিপি চাঁদপুর জেলা কমিটির সদস্য মুফতি মাহমুদুল হাসান। পদযাত্রার আগে এনসিপি নেতারা চাঁদপুর সার্কিট হাউজ থেকে একটি শোকর‌্যালি বের করেন। এর আগে চাঁদপুর সার্কিট হাউজ সভাকক্ষে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ১০:২৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫