ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

কারাগারে নিয়মিত কোরআন শরীফ পড়ছি, এক খতম দিয়েছি: পলক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৬১৯ বার পড়া হয়েছে

গত জুলাই অভ্যুত্থান চলাকালে ঢাকায় রাসেল গাজী নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার এ আবেদন মঞ্জুর করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ।

এদিকে ঢাকার আশুলিয়া থানাধীন এলাকায় রাসেল গাজী হত্যা মামলায় এ দিন পলককে আদালতে উপস্থিত করে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন। আবেদনের ওপর শুনানি শেষে গ্রেপ্তার দেখানো আদেশ দেন বিচারক।

এদিন আদালতে শুনানি শুরুর আগে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির সঙ্গে কথা বলেন। এ সময় আইনজীবী কারাগারে পলকের কোনো কিছু প্রয়োজন আছে কিনা জিজ্ঞাসা করেন। কোনো বই লাগবে কিনা জিজ্ঞাসা করেন তার আইনজীবী। এখন কিভাবে সময় কাটাচ্ছেন কারাগারে এই প্রশ্নের উত্তরে পলক বলেন, ‘কারাগারে নিয়মিত কোরআন শরীফ পড়ছি। কোরআন শরীফ এক খতম দিয়েছি ‘

এ সময় পলকের কোমরে ব্যাকপেইনরোধক বেল্ট দেখা যায়। তখন শারীরিক সুস্থতার বিষয়ে জানতে চান আইনজীবী। পলক বলেন, ‘আছি কোনরকম।’ আদালত শেষে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, ‘তিনি কারাগারে কোরআন শরীফ পড়ছেন। কারাগারেই এক খতম দিয়েছেন। কোমরে ব্যাকপেইন আছে।’

মামলার সূত্রে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট সকাল ১১টার দিকে ঢাকার আশুলিয়া থানার গাজীরচট এলাকায় আন্দোলন করছিলেন মো. রাসেল গাজী (২৭)। এ সময় আওয়ামীলীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে আহত হন তিনি। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত রাসেল গাজী আশুলিয়ার গাজীরচট মধ্যপাড়া এলাকার বেলায়েত গাজী ও সেলিনা বেগম দম্পতির ছেলে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

কারাগারে নিয়মিত কোরআন শরীফ পড়ছি, এক খতম দিয়েছি: পলক

আপডেট সময় ১২:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫