ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নরওয়ে দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার

আমাদের হৃদয় বাংলাদেশের জনগণের জন্য ব্যথিত: আনোয়ার ইব্রাহিমের কন্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৫০৯ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের শোক প্রকাশের পর এবার তারই কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। বুধবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি লেখেন, আমাদের হৃদয় বাংলাদেশের জনগণের জন্য ব্যথিত। ২১ জুলাই ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় অনেক মানুষের প্রাণহানি এবং আরও অনেকে আহত হয়েছেন। বাংলাদেশের এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি এবং তাদের দুঃখে সমব্যথী। এই গভীর শোকের মুহূর্তে আমরা বাংলাদেশের ভাই ও বোনেদের সাথে সংহতি প্রকাশ করছি এবং দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য প্রার্থনা করছি।

গত সোমবার (২১ জুলাই) রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু এবং শতাধিক আহতের তথ্য জানিয়েছে সরকার। নুরুল ইজ্জাহ আনোয়ার মালয়েশিয়ার প্রখ্যাত রাজনীতিবিদ এবং বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা। তার বাবা দীর্ঘ সময় ধরে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন সময়ে কারাভোগও করেছেন। বাবার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের সময়ে তিনি তার দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ভূমিকা পালন করেছেন।

বর্তমানে নুরুল ইজ্জাহ আনোয়ার মালয়েশিয়ার রাজনৈতিক দল পার্টি কিয়ানান রাকয়াতের (পিকেআর) একজন প্রতিষ্ঠাতা সদস্য। তিনি দীর্ঘকাল ধরে দলটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আনোয়ার ইব্রাহিম যখন কারাগারে ছিলেন, তখন নুরুল ইজ্জাহ তার বাবার রাজনৈতিক দল পিপল জাস্টিস পার্টিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং দলকে ক্ষমতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
নুরুল ইজ্জাহ আনোয়ার ‘পলিটি’ নামক একটি সংগঠনেরও নেতৃত্ব দিচ্ছেন, যা মূলত নারী ও যুবকদের ক্ষমতায়নের ওপর মনোযোগ দেয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

আমাদের হৃদয় বাংলাদেশের জনগণের জন্য ব্যথিত: আনোয়ার ইব্রাহিমের কন্যা

আপডেট সময় ০৩:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫