ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ! অবরুদ্ধ হরমুজ: ট্রাম্পের অবরোধ ভাঙতে নামবে চীনের ভয়ঙ্কর নৌবহর? মার্কিন হুমকি তোয়াক্কা না করে হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাংকার ২৮০০ কোটি টাকার মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান মাদ্রাসা ছাত্ররা ভালোভাবে কোরআন শেখেনি বলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছি না: শিক্ষামন্ত্রী ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান তেহরানের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোনো সমাধানই মস্কো মেনে নেবে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরান থেকে তেল নিতে পারবে না চীন: যুক্তরাষ্ট্র আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে ‘অমানুষিক’ নির্যাতন করা হচ্ছে: ইমরান খান আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী

গ্রেপ্তারের আগে কারণ জানানো বাধ্যতামূলক, পুলিশকে দিতে হবে পরিচয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

এবার যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তারের পূর্বে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে পুলিশ বাধ্য থাকবে। একই সঙ্গে গ্রেপ্তারের সময় পুলিশ কর্মকর্তাকে তার পরিচয় জানাতে হবে। এ বিষয়ে ফৌজদারি কার্যবিধির অধ্যাদেশ সংশোধনী করা হয়েছে। সংশোধনী অনুযায়ী, যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তারে এখন থেকে পুলিশ কর্মকর্তার পূর্ণাঙ্গ পরিচয় থাকতে হবে, গ্রেপ্তারের পূর্ণাঙ্গ কারণ ও বিস্তারিত থাকতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংকালে এসব তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, গ্রেপ্তারের পর থানায় আনার ১২ ঘণ্টার মধ্যে আসামির পরিবার ও আইনজীবীকে অবহিত করতে হবে। গ্রেপ্তার ব্যক্তি অসুস্থ বোধ করলে তার চিকিৎসা ব্যবস্থা করতে হবে।

আইন উপদেষ্টা বলেন, ‘এখন থেকে যে পুলিশ সদস্য গ্রেপ্তার করতে যাবেন, তাঁর যথাযথ আইডেনটিটি থাকতে হবে। নেমপ্লেট থাকতে হবে, আইডি কার্ড সঙ্গে থাকতে হবে এবং চাওয়ামাত্রই এসব দেখাতে হবে।’ ৫৪ ধারায় পরিবর্তন আনা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, পুলিশের সামনে অপরাধ করেছে, এমন হয়ে থাকলে সে ক্ষেত্রে পুলিশ গ্রেপ্তার করতে পারবে। অথবা পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকলে তাকেও গ্রেপ্তার করতে পারবে। অনলাইনে বেইল বন্ড এবং ডিজিটাল সমনের ব্যবস্থা রাখা হয়েছে।

আসিফ নজরুল আরো বলেন, মাইলস্টোন দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারকে সব ধরনের সহায়তা করবে সরকার। আগামীকাল সব ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের স্মরণে দোয়া প্রার্থনা করা হবে। দুজন শিক্ষিকাকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে বলেও জানানো হয়। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক সম্পর্কিত ধারা বিলুপ্ত করা হয়েছে। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ!

গ্রেপ্তারের আগে কারণ জানানো বাধ্যতামূলক, পুলিশকে দিতে হবে পরিচয়

আপডেট সময় ০৫:৩৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫