ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাক, রাজস্ব হারাচ্ছে সরকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নাম্বার প্লেট নেই, নেই বৈধ রেজিস্ট্রেশন কিংবা প্রয়োজনীয় কাগজপত্র। তবুও দাপটের সঙ্গে চলাচল করছে শত শত ডাম্প ট্রাক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসব অবৈধ যানবাহনের কারণে একদিকে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব, অন্যদিকে প্রতিদিন বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়ক ও ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে প্রতিদিন প্রায় দুই হাজার ডাম্প ট্রাক চলাচল করে। এর মধ্যে অন্তত পাঁচশটির কোনো বৈধ নাম্বার প্লেট বা নিবন্ধন নেই বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, একটি ডাম্প ট্রাকের রেজিস্ট্রেশন, ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র করতে প্রায় ৬৬ হাজার ৬৬৫ টাকা ব্যয় হয়। সে হিসাবে শুধু এসব অবৈধ ট্রাকের কারণেই সরকার প্রায় ৩ কোটি ৩৩ লাখ টাকার বেশি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

ভুলতা, গাউছিয়া, নলপাথর, কালাদি, হাটাবো, হান্ডি মার্কেট, আলাশপুর, মুড়াপাড়া ও কাঞ্চন ব্রিজ এলাকার বিভিন্ন বালুর গদি থেকে অতিরিক্ত বালু বোঝাই করে এসব ট্রাক মহাসড়কে চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তাই বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই অবৈধ ডাম্প ট্রাকের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা।

তবে মহাসড়কে অবৈধ ডাম্প ট্রাক চলাচলের অভিযোগ অস্বীকার করেছে ভুলতা হাইওয়ে পুলিশ। তাদের দাবি, আইন ভঙ্গের কোনো ঘটনা নজরে এলে নিয়মিত ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য বন্ধ না হলে শুধু সরকারের রাজস্ব ক্ষতিই নয়, যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা। তাই জননিরাপত্তার স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাক, রাজস্ব হারাচ্ছে সরকার

আপডেট সময় ০৪:৩৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬