ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫টা এক মিনিটে রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি দায়িত্ব নিয়েছি: স্পিকার রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা, শরীরে ৪৩ সেলাই যুক্তরাজ্যে মা-মেয়েসহ ৩ ব্রিটিশ-বাংলাদেশির প্রাণ গেল সাগরে পদত্যাগপত্রে নিজের ৫ গুরুতর রোগ জানালেন রাষ্ট্রপতি মেসির অটোগ্রাফ জার্সির চেয়েও দামি বিটিএস পোশাক এইচএসসি পরীক্ষার্থী ইকনকে লাখ টাকা দিলো ব্যাংক, মাসব্যাপী ছুটি ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে চুক্তি বাতিল: ট্রাম্প শিক্ষামন্ত্রীর পদত্যাগে মোদি সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বন্যায় চট্টগ্রামে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি

এইচএসসি পরীক্ষার্থী ইকনকে লাখ টাকা দিলো ব্যাংক, মাসব্যাপী ছুটি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বাবাকে দাফন করে সেদিন রাতেই কর্মস্থলে ডিউটি, আর পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ— বাগেরহাটের শিক্ষার্থী ইসমাইল ইকনের এই সংগ্রামের গল্প ছুঁয়ে গেছে অসংখ্য মানুষকে। এবার তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক।

ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশে ইকনকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে বেতনসহ এক মাসের ছুটিও দেওয়া হয়েছে, যাতে তিনি নিশ্চিন্তে পড়াশোনা চালিয়ে যেতে পারেন। বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া ইকনের হাতে এই সহায়তা তুলে দেন।

সহায়তা পেয়ে ইকন ও তার পরিবার কৃষি ব্যাংক, গণমাধ্যম এবং দেশ-বিদেশের সব শুভানুধ্যায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া। সেদিন বিকেলে বাবার দাফন সম্পন্ন করে রাতেই বাগেরহাট কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করেন ইকন। পরদিন সকালে সরকারি পিসি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় বসেন তিনি।

তার এই অদম্য সংগ্রামের খবর প্রকাশের পর দেশ-বিদেশের অনেক মানুষ তার শিক্ষা ও পরিবারের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন। সেই মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় কৃষি ব্যাংকের এই সহায়তা নতুন করে আশার আলো জাগিয়েছে ইকনের জীবনে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫টা এক মিনিটে রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি দায়িত্ব নিয়েছি: স্পিকার

এইচএসসি পরীক্ষার্থী ইকনকে লাখ টাকা দিলো ব্যাংক, মাসব্যাপী ছুটি

আপডেট সময় ০৫:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬