ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি লন্ডনের বিলাসবহুল হোটেলে অত্যাধিক মাদক সেবনে সৌদি প্রিন্সের মৃত্যু এমপি নজরুলের ভিডিওকাণ্ডে গ্রেফতার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ মতিঝিলের অবিস্ফোরিত পেট্রোল বোমা নিষ্ক্রিয় করলো ডিসপোজাল টিম পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল রিকশাচালকের, আহত-১০ প্রবাস থেকে এলো দুঃসংবাদ, সৌদিতে একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত সরকারের সঙ্গে বৈঠক শেষে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সিজেপির

মতিঝিলের অবিস্ফোরিত পেট্রোল বোমা নিষ্ক্রিয় করলো ডিসপোজাল টিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাজধানীর মতিঝিল এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় একটি বিস্ফোরিত হয়। আরেকটি ছিল অবিস্ফোরিত।

খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ছুটে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করেন। বোমাটির ভেতর ডেটোনেটর ছিল বলে জানিয়েছে গোয়েন্দারা।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টা ৪ মিনিটে বোমাটি বিস্ফোরণ ঘটানো হয় বলে নিশ্চিত করেছেন মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার।

তিনি বলেন, মতিঝিল স্টেশনের নিচে থাকা একটি ছাতার মধ্যে মিটমিট করে বাতি জ্বলছিল। বিষয়টি দেখে স্থানীয়রা থানায় খবর দেন। এরপর বোম্ব ডিসপোজাল টিমকে খবর দিলে তারা এসে বোমাটি নিষ্ক্রিয় করেন। এ সময় ডিসপোজাল ইউনিট ছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।

সেখানে উপস্থিত থাকা কয়েকজন গোয়েন্দা সংস্থার সদস্য নাম প্রকাশ না করায় শর্তে জানান, সন্ধ্যায় যাত্রা শেষ দিকে কে বা কারা মেট্রো রেল স্টেশনের নিচে এবং ঢাকা চেম্বার অব কমার্সের সড়কের মাঝামাঝি বোমাটি রেখে যায়। সেটি বিস্ফোরণ না হওয়ায় পথচারীরা সেটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।

পরে গোয়েন্দা সংস্থার লোকজন বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা এসে বোম্বটি কারেন্টের সাহায্যে বিস্ফোরণ ঘটায়। এদিকে মেট্রো রেলের নিচে বোমা দেখে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দূর থেকেই উৎসুক জনতার ভিড় জমতে থাকে।

শক্তিশালী বোমাটির বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশের এলাকা কেঁপে ওঠে। আশপাশের মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে থাকে।

অপরদিকে রাত আটটা থেকে মতিঝিল মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। শুধু উত্তরাগামী যাত্রীরা স্টেশনে নামলেও মতিঝিল থেকে উত্তরাগামী যাত্রীদের স্টেশনে প্রবেশ করতে দেওয়া হয়নি। স্টেশনে দায়িত্বরতরা জানান, রাত আটটায় মেট্রো রেলের চলাচল স্বাভাবিক হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং

মতিঝিলের অবিস্ফোরিত পেট্রোল বোমা নিষ্ক্রিয় করলো ডিসপোজাল টিম

আপডেট সময় ১০:৩৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬