ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’: সন্দেহ শিশির মনিরের পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি লন্ডনের বিলাসবহুল হোটেলে অত্যাধিক মাদক সেবনে সৌদি প্রিন্সের মৃত্যু এমপি নজরুলের ভিডিওকাণ্ডে গ্রেফতার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ মতিঝিলের অবিস্ফোরিত পেট্রোল বোমা নিষ্ক্রিয় করলো ডিসপোজাল টিম পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল রিকশাচালকের, আহত-১০

ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে চীন বা রাশিয়া যদি জড়ায়, তবে তা তাদের জন্য ‘খুব খারাপ’ হবে। অবশ্য তিনি বিশ্বাস করেন যে চীন বা রাশিয়া বর্তমানে এই যুদ্ধে ‘অংশগ্রহণ’ করছে না।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, চীনের বেইজিংয়ে আমাদের সাম্প্রতিক বৈঠকে প্রেসিডেন্ট শি (জিনপিং) আমাকে বলেছিলেন তিনি কোনও অবস্থাতেই ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অস্ত্র দেবেন না বা বিক্রি করবেন না এবং সেই বিবৃতির মধ্যে চীনা কোম্পানিগুলোও অন্তর্ভুক্ত ছিল।

ট্রাম্প আরও জানান, (ভ্লাদিমির) পুতিনও তাকে বলেছিলেন যে তিনি ইরানের কাছে অস্ত্র বিক্রি করবেন না। রাশিয়া ও চীন ইরান সংঘাতে অংশগ্রহণ করছে না বলে ট্রাম্প বিশ্বাস করেন।

তবে হুঁশিয়ারি উচ্চারণ করে ট্রাম্প পোস্টে লিখেন, যদি তারা (অংশগ্রহণ) করতো, তবে এটি তাদের জন্য খুব খারাপ হতো, এটি তাদের সর্বোত্তম স্বার্থে হতো না নিশ্চিত।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে।

উসকানি ও অপপ্রচার বন্ধে ফিলিপাইনকে চীনের হুঁশিয়ারিউসকানি ও অপপ্রচার বন্ধে ফিলিপাইনকে চীনের হুঁশিয়ারি

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত চার ব্যক্তি জানিয়েছেন, যুদ্ধের শুরুর দিকে উপসাগরীয় অঞ্চলে সিআইএ’র লক্ষ্যবস্তুতে ইরানি হামলার পর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করে। তদন্তের বিষয় ছিল রাশিয়া ইরানকে লক্ষ্যবস্তুর তথ্য বা ড্রোন প্রযুক্তি দিয়ে সহায়তা করছে কিনা। ক্রেমলিন বৃহস্পতিবার এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ইরানকে অস্ত্র কিনতে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র ইতোমধ্যে রাশিয়া ও চীনের বেশ কয়েকজন ব্যক্তি ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সূত্র: রয়টার্স

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির

ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

আপডেট সময় ১১:২২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬