ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর থেকেই লিওনেল মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে প্রকাশিত নতুন প্রতিবেদনে উঠে এসেছে, এখনই জাতীয় দলকে বিদায় জানাচ্ছেন না আর্জেন্টাইন অধিনায়ক। বরং দলের মসৃণ ট্রানজিশন নিশ্চিত করতে আরও কয়েক মাস খেলবেন তিনি, এরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসর নেবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩৯ বছর বয়সী মেসির আর কোনো বিশ্বকাপে খেলার পরিকল্পনা নেই। তবে তরুণ ফুটবলারদের জাতীয় দলে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতেই তিনি আরও কিছুদিন আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন। এরপরই শেষ হবে তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।

এদিকে, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে স্মরণীয় বিদায় জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম বিইন স্পোর্টস জানিয়েছে, মেসির জন্য একটি জাঁকজমকপূর্ণ ও হাই-প্রোফাইল বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে এএফএ। সাধারণত তারকাদের অবসর সামাজিক যোগাযোগমাধ্যমের ঘোষণা বা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে সীমাবদ্ধ থাকলেও, মেসির বিদায়কে বিশেষ আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে চায় সংস্থাটি।

২০২৬ বিশ্বকাপেও বয়সকে যেন উপেক্ষাই করেছিলেন মেসি। পুরো টুর্নামেন্টে আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করে তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় জায়গা করে নেন এবং আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে ফাইনালে স্পেনের কাছে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

অন্যদিকে, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের দরজা মেসির জন্য সব সময়ই খোলা থাকবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে নিজেকে কিংবদন্তির আসনে প্রতিষ্ঠিত করেছেন লিওনেল মেসি। টানা কয়েকটি বড় টুর্নামেন্টের ফাইনালে হারার হতাশা কাটিয়ে তার নেতৃত্বেই আর্জেন্টিনা জেতে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, ২০২২ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুললেও শিরোপা জেতা হয়নি। এখন সেই বিশ্বকাপই হয়ে উঠেছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বিশ্বমঞ্চ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির

আপডেট সময় ০২:৪০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬