ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫টা এক মিনিটে রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি দায়িত্ব নিয়েছি: স্পিকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি তার কাছে পদত্যাগপত্র জমা দেন এবং সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

জাতীয় সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পিকার জানান, পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেছেন যে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং অটোনমিক নিউরোপ্যাথিসহ একাধিক গুরুতর রোগে ভুগছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে। সর্বশেষ শনাক্ত হওয়া অটোনমিক নিউরোপ্যাথির কারণে মাঝে মধ্যেই তিনি ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় রাষ্ট্রপতির দায়িত্ব পালন তার পক্ষে আর সম্ভব নয় বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।

স্পিকার আরও বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই তিনি প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনেরও শপথ নিয়েছিলেন। একইভাবে ডেপুটি স্পিকারও প্রয়োজনে স্পিকারের দায়িত্ব পালনের শপথ নিয়ে থাকেন।

তিনি বলেন, রাষ্ট্রপতির শারীরিক অসামর্থ্যের কারণেই এই পদত্যাগ হয়েছে। এ সময় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫টা এক মিনিটে রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি দায়িত্ব নিয়েছি: স্পিকার

আপডেট সময় ০৬:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬