ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে ‘লাল কার্ড’ দেখাবে দেশের মানুষ: সারজিস আলম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের মানুষ ‘লাল কার্ড’ দেখাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারী মোড়ে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, বর্তমানে বিভিন্ন ধরনের কার্ডের রাজনীতি শুরু হয়েছে। পরিবার কার্ড, কৃষক কার্ড কিংবা ইউনিভার্সাল কার্ডের পাশাপাশি চাঁদাবাজি, দখলদারিত্ব ও থানা দখলের মতো কর্মকাণ্ডেরও কোনো জায়গা থাকবে কি না—সেই প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, বিএনপি বা এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যদি এসব কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে জনগণই তাদের প্রত্যাখ্যান করবে।

তারেক রহমানকে উদ্দেশ করে সারজিস বলেন, জনগণ ব্যক্তি হিসেবে নয়, বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ধানের শীষ প্রতীকের প্রতি আস্থার ভিত্তিতেই বিএনপিকে সমর্থন দিয়েছে। তাই গণভোট ও জুলাই সনদের প্রতিশ্রুতি থেকে সরে গেলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে স্বাস্থ্যখাতের নানা সংকট নিয়েও কথা বলেন সারজিস আলম। তার অভিযোগ, জেলা সদর হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স, ওষুধ ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার ঘাটতির কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। একই সঙ্গে ভূমি অফিস ও থানাকে চাঁদাবাজি কিংবা ক্ষমতার অপব্যবহারের কেন্দ্র বানানো যাবে না বলেও সতর্ক করেন তিনি।

এ সময় প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সারজিস বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। তাই রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে ন্যায়নীতি ও বিবেকের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন তিনি। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানকে ‘লাল কার্ড’ দেখাবে দেশের মানুষ: সারজিস আলম

আপডেট সময় ১২:২২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬