ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘জাপানের কাছে হারবে ব্রাজিল’ জয়ের পর সেই জার্মান অর্থনীতিবিদকে কটাক্ষ নেইমারের নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

বাউফলে ডাকাতির অভিযোগে দুজনকে গণপিটুনি, নিহত- ১

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, , পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর বাউফল উপজেলায় ডাকাতির অভিযোগে আটকের পর স্থানীয়দের গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এরআগে দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

গতকাল শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাশিপুর বাজারে দুই বাসায় ডাকাতি করে পালানোর সময় দুজনকে ধরে ফেলেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, আদাবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাসায় গভীর রাতে ডাকাতদল হানা দেয়। এ সময় তারা বাসার লোকজনকে মারধর করে।

একপর্যায়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে তারা। এ সময় ভুক্তভোগীরা চিৎকার করলে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করা হয়। তবে দলের অন্য সদস্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, ডাকাতির অভিযোগে আটকের পরে স্থানীয়দের গণপিটুনিতে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেছে চিকিৎসক। এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘জাপানের কাছে হারবে ব্রাজিল’ জয়ের পর সেই জার্মান অর্থনীতিবিদকে কটাক্ষ নেইমারের

বাউফলে ডাকাতির অভিযোগে দুজনকে গণপিটুনি, নিহত- ১

আপডেট সময় ০২:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫