ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

ভারতকে ১৬৮ রানে থামিয়ে ১৬৯ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

এশিয়া কাপের সুপার ফোরে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক জাকের আলী। শুরুতে নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতীয় ব্যাটারদের রানের চাকা আটকে রাখলেও তৃতীয় ওভার থেকে ব্যাট হাতে ঝড় তোলেন ওপেনাররা।

শুভমান গিলকে ২৯ রানে আউট করে রানের ধারা থামান রিশাদ হোসেন। নতুন ব্যাটার শিভম দুবে মাত্র ২ রানে ফেরেন তাওহীদ হৃদয়ের তালুবন্দি হয়ে। তবে অপর প্রান্তে অবিচল থেকে অর্ধশতক পূর্ণ করেন অভিষেক শর্মা। রান আউটের ফাঁদে পড়ে তিনি ফেরেন ব্যক্তিগত ৭৫ রানে। অধিনায়ক সুরিয়াকুমার মাত্র ৫ রান করে মোস্তাফিজুর রহমানের বলে সাজঘরে ফেরেন।

হার্দিক পান্ডিয়া খেলেন ২৯ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস, মারেন ১ ছক্কা ও ৪ চার। তিলক ভার্মা ৫ ও আক্সার প্যাটেল ১০ রান যোগ করেন। শেষ পর্যন্ত ১৬৮ রানে থামে ভারতের ইনিংস।

বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন নেন ২৭ রানের খরচায় ২ উইকেট। তানজিম সাকিব, মোস্তাফিজ ও সাইফুদ্দিন একটি করে উইকেট পান। এখন ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৬৯ রান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভারতকে ১৬৮ রানে থামিয়ে ১৬৯ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ

আপডেট সময় ১০:২৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫