প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরার নবভঙ্গা পার্কে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব জানান, ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে দেশের সব রাজনৈতিক দলই ঐক্যমত পোষণ করেছে। তিনি বলেন,
“নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই। এবার জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।”
এছাড়া, আরপিওতে ‘না ভোট’ রাখার সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন,
“যদি কোনো ক্ষেত্রে একজন প্রার্থী থাকে, জনগণ চাইলে তার বিপরীতে ‘না ভোট’ দিয়ে তাকে প্রত্যাখ্যান করতে পারবে।”

