ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ ‘অবৈধ’: চীন ভোটের পর উত্তপ্ত পশ্চিমবঙ্গ, সহিংসতায় প্রাণ গেল ৪ জনের ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে : মির্জা ফখরুল মমতার এক ঘোষণায় নজিরবিহীন সংকটে পশ্চিমবঙ্গ, এখন কী হবে? গণপিটুনিতে নিহত ট্রাকচালকের শিশুকন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী আল্লাহ যেন আমার দুই পরিবারকে ধৈর্য দান করেন: দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গের ক্ষ’মতায় না আসতেই মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না, এই মেয়েদের কেউ বোঝান: এমপি মানসুরা গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী

রামপালে জামায়াতের যুব সমাবেশ ও অফিস উদ্বোধন; বিএনপির অর্ধশতাধিক কর্মীর যোগদান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫০:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

বাগেরহাটের রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত যুব সমাবেশ ও নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে ভোজপাতিয়া বাজার প্রাঙ্গণে এ সমাবেশকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। ভোজপাতিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শেখ আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মংলা উপজেলা জামায়াতের নায়েবে আমির কোহিনুর সরদার।

সমাবেশে বক্তব্য দেন ভোজপাতিয়া ইউনিয়ন যুব বিভাগের সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, সিফাতুল্লাহ সরদারসহ স্থানীয় নেতারা। বক্তারা বলেন, ন্যায়–ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াত ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সমাজে নৈতিকতা, সততা ও আদর্শিক রাজনীতির চর্চায় দলটির ভূমিকা গুরুত্বপূর্ণ।

সমাবেশে রামপালের ভোজপাতিয়া ইউনিয়নের বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেন। যোগদানকারীরা অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির অভ্যন্তরীণ দখল–চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্ম দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এসব কারণেই তারা জামায়াতের নৈতিক রাজনীতি ও আদর্শে আকৃষ্ট হয়ে নতুন রাজনৈতিক পথচলার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধান অতিথি অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, “জামায়াত ইসলামী ন্যায়, সত্য ও ইনসাফের ভিত্তিতে কল্যাণরাষ্ট্র গঠনে কাজ করছে। জনগণের সেবায় বিশ্বাসী এ দল আগামী নির্বাচনে বিজয়ে আশাবাদী।” তিনি তরুণদের সঙ্গে নিয়ে সামনে আরও শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ ‘অবৈধ’: চীন

রামপালে জামায়াতের যুব সমাবেশ ও অফিস উদ্বোধন; বিএনপির অর্ধশতাধিক কর্মীর যোগদান

আপডেট সময় ১০:৫০:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫