ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘শুধু বাদ পড়ার একটা কারণ জানতে চাই’- চাকরিপ্রার্থীর ফেসবুক পোস্ট ওয়াকআউট না করে নেতানিয়াহুর বক্তব্য শুনেছে যে দুই মুসলিম দেশ বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোল, নববধূকে রেখে আবার কারাগারে ফিরলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বর ‘এই বয়সে এসে বিয়ের তাগিদও অনুভব করি না’, কেন বললেন রাইমা সেন? নাটোরে শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের সিফাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

যে বয়সে খেলাধুলা দৌড়ঝাঁপে সময় কাটানোর কথা সেখানে  অবিশ্বাস্য এক নিষ্ঠা আর অধ্যবসায়ে মাত্র ১০ মাসেই সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে ৯ বছরের সিফাত উল্লাহ। তার বিস্ময়কর এই অর্জনে মুগ্ধ শিক্ষক–অভিভাবকসহ পুরো এলাকা। কোরআনের প্রতি তার গভীর ভালোবাসা আর একাগ্রতা তাকে এনে দিয়েছে আলাদা স্বীকৃতি।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার দক্ষিণ কেদারপুরে অবস্থিত আল–কোরআন একাডেমীর হেফজ বিভাগের শিক্ষার্থী সিফাত উল্লাহ। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে শেষ হয় তার কোরআন মুখস্থ করার যাত্রা। এসময় মাদ্রাসায় দোয়া ও মোনাজাতে অংশ নেন শিক্ষক–শিক্ষার্থীরা।

সিফাতের বাবা মাহমুদুল ইসলাম একজন কাপড় বিক্রেতা। সীমিত সামর্থ্যের মধ্যেও ছোটবেলা থেকেই ছেলেকে হাফেজ বানানোর স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্নই এখন বাস্তবে রূপ নিয়েছে। মাত্র এক বছরের মধ্যেই কায়দা, আমপারা ও নাজেরা শেষ করে ১০ মাসে সম্পূর্ণ হিফজ সম্পন্ন করে সিফাত। অল্প সময়ের এই সাফল্য সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

স্থানীয়রা বলছেন, সিফাত অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। অল্প সময়ের মধ্যে তার এমন কৃতিত্বে তারা বিস্মিত ও গর্বিত। শিক্ষকরাও মনে করেন, তার মনোযোগ, নিয়মিত অনুশীলন এবং আন্তরিক প্রচেষ্টাই এই সাফল্যের মূল চাবিকাঠি। এত অল্প বয়সে এমন অর্জন শুধু পরিবারের নয়, পুরো এলাকার জন্যই গর্বের বিষয় হয়ে উঠেছে। মেধা, পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে বয়স কোনো বাধা নয় তারই উজ্জ্বল উদাহরণ সিফাত উল্লাহ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শুধু বাদ পড়ার একটা কারণ জানতে চাই’- চাকরিপ্রার্থীর ফেসবুক পোস্ট

মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের সিফাত

আপডেট সময় ০৫:৩৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬