ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তরুণ প্রজন্মের কাছে মোদীর ক্ষমা দাবি কংগ্রেস সভাপতির ১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে, ‘আজাদি-আজাদি’ করলেই অ্যাকশন নেব: শুভেন্দু হাসিনাকে তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও তাড়াবে জনগণ মাদকের টাকার জন্য বৃদ্ধা মাকে পিটাল ছাত্রলীগ নেতা নেদারল্যান্ডসে ভিসা প্রত্যাখ্যান, উদ্বেগ জানাল বাংলাদেশ যে কারণে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তে যাচ্ছে না আইওসি পদত্যাগপত্রে যা লিখেছেন ধর্মেন্দ্র প্রধান এবার মোদির উচিত দেশের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়া: কংগ্রেস শিক্ষামন্ত্রীর পদত্যাগেও হচ্ছে না কাজ, আরও ৩ দাবি বিক্ষোভকারীদের প্রথমবারের মতো ইরানে হামলা বাহরাইন-কুয়েতের 

শিবিরের সাবেক জেলা সম্পাদকের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

এবার খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক রুবেল অর্ধশতাধিক কর্মী সর্থক নিয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপি’র সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ছাত্রদলে যোগ দেন তারা। এ সময় খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রদলে নবাগতদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূঁইয়া বলেন, এর মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরের শুভ বুদ্ধি উদয় হয়েছে। এটা তাদের সঠিক সিদ্ধান্ত ও সঠিক জায়গায় এবং সঠিক ঠিকানায় এসেছে। নবাগতরা বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। মো. রুবেল জানান, ইসলামী শিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিছু বিষয়ে আমার কাছে প্রশ্নবিদ্ধ হলে সংগঠন থেকে অব্যাহতি নেই। ছাত্রদলে যোগদানের পর নানা হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মো. রুবেল ২০১২ সালে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়া অবস্থায় ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন। ইসলামী ছাত্র শিবিরে যোগদানের তারা রাম রাখা হয় মো. মোশাররফ হোসেন রুবেল। মাধ্যমিক পাশ করার পর রামগড় সরকারী কলেজে ভর্তি হন। তিনি টানা দুইবার রামগড় উপজেলায় ইসলামী ছাত্র শিবিরের সভাপতির দায়িত্বে ছিলেন। এর পর পর্যায়ক্রমে পানছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, দীঘিনালা, খাগড়াছড়ি সদর উপজেলায় সভাপতির দায়িত্বে ছিলেন। পরবর্তীতে খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্র শিবিরের অফিস সম্পাদক ও জেলা প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেন, দীর্ঘ সময় জীবনটাকে ভুল পথে পরিচালিত করেছি। কারণ আমরা আপডেট ছিলাম না। ভুল পথে পরিচালিত হয়ে নিজের শৈশব ও যৌবনের কিছু অংশ তাদের দিয়েছি, মামলা খেয়েছি। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় ছিনিয়ে সকল শুভাকাঙ্ক্ষীদের বিএনপিতে যোগ দেওয়ার আহবান ও শেষ রক্ত বিন্দু দিয়ে হলে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো। মো. রুবেল বর্তমানে চট্টগ্রামের আইবি-তে পড়ছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মের কাছে মোদীর ক্ষমা দাবি কংগ্রেস সভাপতির

শিবিরের সাবেক জেলা সম্পাদকের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

আপডেট সময় ১২:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫