ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাদি হত্যা মামলা: বাদী নির্বাচন নিয়ে মুখ খুললেন বোন মাসুমা সাহারায় তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ জনের, বিকল ট্রাকে আটকা ছিলেন যাত্রীরা দ্রুত হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল ৩ কোটি টাকার ‘ডিল’ অভিযোগের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ ‘রাজপথ ছাড়ব না’, নোয়াখালী সমাবেশে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ, ভিডিও ছড়িয়ে পড়তেই শনাক্তে পুলিশের অভিযান বলের মধ্যেই নজরদারি, ধরা পড়বে অফসাইড – ২০২৬ বিশ্বকাপে যে মহিষের চুল আঁচড়াতেও ছিল ট্রাম্প স্টাইল, এখন তাকে দেখে চিনতেই কষ্ট! এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

কারাগার থেকেই স্ত্রী-সন্তানকে শেষবিদায় জানালেন ছাত্রলীগের সাদ্দাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

এবার বাগেরহাটে নয় মাসের শিশু সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যার পথ বেছে নেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী। হৃদয়বিদারক এই ঘটনার পর শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয় মা ও শিশুর মরদেহ। এরপর কারাগার অভ্যন্তরে মরদেহ দুটি নেওয়া হয়। সাদ্দাম শেষবারের তার স্ত্রী ও সন্তানকে দেখার সুযোগ পান। সাদা কাফনে মোড়া নিথর দেহ। তিনি স্ত্রীকে ছুঁয়ে দেখেন এবং জীবনে প্রথমবার নিজের শিশু সন্তানকে মৃত অবস্থায় কোলে তুলে নেন।

এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে ঘটে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার মর্মান্তিক ঘটনা। সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি। স্বজনরা জানান, স্বর্ণালী তার স্বামীকে খুব ভালবাসতেন। দীর্ঘদিন ধরে স্বামী কারাগারে থাকায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। স্বামীর মুক্তির জন্য অনেক চেষ্টা করেও কোন অগ্রগতি হয়নি। ফলে চরম হতাশায় ভুগছিলেন। হতাশার কারণেই স্বর্ণালী প্রথমে তার নয় মাসের শিশুকে বালতির মধ্যে পানিতে চুবিয়ে হত্যা করেন। পরে নিজেও গলায় দড়ি দিয়ে বেছে নেন আত্মহত্যার পথ।

পরিবারসূত্রে জানা গেছে, সাদ্দামের বাড়িতে তার মা, বোন, স্ত্রী ও সন্তান একসাথে বসবাস করতেন। কারাবন্দি অবস্থায় সাদ্দাম কোন কোন সময় স্ত্রীকে চিরকুট পাঠাতেন এবং দ্রুত তাকে মুক্ত করার কথা বলতেন। এসব কারণে স্বর্ণালীর ওপর মানসিক চাপ বাড়তে থাকে, যা পরে তিনি সামাল দিতে পারেননি।

এদিকে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, গত ১৫ ডিসেম্বর সাদ্দামকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর থেকেই তিনি এখানে বন্দি রয়েছেন। তিনি আরও বলেন, সব নিয়ম মেনে সন্ধ্যার পর মরদেহ দুটি কারাগারে আনা হয়। তাদের দেখানোর পর আবার সাদ্দামকে কারাগারে তার নিজ ওয়ার্ডে পাঠানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যা মামলা: বাদী নির্বাচন নিয়ে মুখ খুললেন বোন মাসুমা

কারাগার থেকেই স্ত্রী-সন্তানকে শেষবিদায় জানালেন ছাত্রলীগের সাদ্দাম

আপডেট সময় ০৯:১৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬