ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত দল: ইরান কোচ ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?” পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

চট্টগ্রামে তারেক রহমানের জনসভা থেকে ১৮ মাইক ও ৫ কয়েল তার চুরি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও ১৮টি মাইক ও পাঁচ কয়েল তার চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে নগরীর পলোগ্রাউন্ড মাঠের আশপাশে এ ঘটনা ঘটে।

রোববার সকালে এ বিষয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক। তিনি ঢাকা রাজ সাউন্ড সিস্টেমের মালিক। অভিযোগে তিনি উল্লেখ করেন, জনসভায় মোট ২০০টি মাইক স্থাপন করা হয়েছিল। এর মধ্যে ১৮টি মাইক ও পাঁচ কয়েল তার চুরি হয়ে যায়।

জানা যায়, জনসভাকে কেন্দ্র করে সমাবেশস্থল ও আশপাশে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন ছিলেন। নিরাপত্তা জোরদারে ড্রোন উড়ানোসহ সব ধরনের অস্ত্র ও ঝুঁকিপূর্ণ বস্তু বহন নিষিদ্ধ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, দাহ্য পদার্থ, লাঠি, ধারালো অস্ত্র ও পাথর বহনেও নিষেধাজ্ঞা ছিল।

সাউন্ড সিস্টেমের মালিক জানান, শনিবার রাতে বিভিন্ন স্থানে মাইক স্থাপন করে তারা চলে যান। মাইক পাহারায় দু’জন লোক নিয়োজিত ছিলেন। রোববার সকালে জনসভা শুরুর আগে বিষয়টি বিএনপি নেতাদের জানানো হলে তারা থানায় লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেন। এরপর কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়।

এদিকে রোববার বিকেলে চুরির বিষয়টি জানাজানি হলে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে

চট্টগ্রামে তারেক রহমানের জনসভা থেকে ১৮ মাইক ও ৫ কয়েল তার চুরি

আপডেট সময় ১০:১৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬