ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, টালমাটাল তৃণমূলে নতুন ধাক্কা

‘যেই বিএনপির জন্ম হয়েছে গণভোটের মাধ্যমে, তারাই আজ গণভোটকে অস্বীকার করছে’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

জাতীয় জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি বিরোধিতা করে জাতির সঙ্গে স্পষ্ট প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, কোনো আদুভাই, দাদুভাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানদের ওপর ছড়ি ঘুরাক, এটা আমরা মেনে নেবো না। মনে রাখবেন, জুলাই প্রতি বছরে আসে। আগামীর লড়াইয়ে জাতির প্রয়োজনে আমরা সামনের সারিতে থেকে যুদ্ধ চালিয়ে যাবো।

আজ শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাআয়োজিত জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আমির জামায়াত মন্তব্য করেন গণভোটের সত্তর শতাংশ রায় যেদিন বাস্তবায়িত হবে, সেদিন থেকেই এ দেশে চিরতরে ফ্যাসিবাদের কবর রচনা হবে। 

বিএনপি নেতাদের উদ্দেশে জামায়াত আমির বলেন, এই বিপ্লবের কারণেই আপনারা বিদেশ থেকে স্বদেশে ফেরত আসতে পেরেছেন, নাহলে তো এটা কল্পনাও করতে পারতেন না।  দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, থানার ভেতরে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলা ও সংসদ সদস্যের গাড়ি ভাঙচুর প্রমাণ করে দেশ কোন দিকে যাচ্ছে। 

এ সময় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ বীর বিক্রম বলেন, যদি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন না করেন, তাহলে ৬৪ জেলায় ৬৪টি সমাবেশ, মিছিল হবে। আপনি কয়টি সামলাবেন। ৬৪ জেলা থেকে আন্দোলন শুরু হলে সেটির সামাল দেওয়ার ক্ষমতা আপনাদের নেই। তাই অহঙ্কার করে ঘরে বসে থাকবেন না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেন, যেই বিএনপির জন্ম হয়েছে গণভোটের মাধ্যমে, তারাই আজ গণভোটকে অস্বীকার করছে। কার্যত তারা নিজেদের অস্তিত্ব অস্বীকার করছে। বিএনপি আওয়ামী লীগ হয়ে ফেরার চেষ্টা করলে জনগণ রুখে দিবে। নাহিদ বলেন, নানারকম কার্ড দিয়ে তেল ফুরিয়ে ফেলছে বিএনপি। ইতিহাসে মাত্র দুই মাসে এতোটা অজনপ্রিয় হওয়ার মতো সরকার আগে ছিলো না। আমরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম। কিন্তু তারা সেই পরিবেশ রাখেনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা

‘যেই বিএনপির জন্ম হয়েছে গণভোটের মাধ্যমে, তারাই আজ গণভোটকে অস্বীকার করছে’

আপডেট সময় ০২:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬