ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফ্রান্সের ফুটবলার জ্বলছে রাশিয়া, হাতছাড়া হলো দখলে থাকা গুরুত্বপূর্ণ অঞ্চল তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত যুবক নিহত ১ টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আবদুল্লাহ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির ৩ বিচারক অভিনেত্রী কৃষি থাপান্ডার ফ্ল্যাট থেকে ব্যবসায়ী যুবকের মরদেহ উদ্ধার নিয়মিত যোগাযোগ হয়, মাঠের বাইরে আরও ভালো সে : মেসিকে নিয়ে নেইমার ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর ভয়াবহ হামলা ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিহত আজ চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, হবে ১৫ সমঝোতা সই

কোরবানির হাটে এবার ভাইরাল ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে বাড়ছে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। আর সেই ভিড়ের মধ্যেই সবার নজর কাড়ছে বিশাল আকৃতির এক কালো ষাঁড়—যার নাম রাখা হয়েছে ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’। ব্যতিক্রমী এই নামকরণ ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও হাস্যরস।

রোববার (২৪ মে) গরুটি ও তার মালিকের একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি নেটিজেনদের নজরে আসে। ভিডিওতে দেখা যায়, হাটে দাঁড়িয়ে গরুর মালিক নিজেই ব্যাখ্যা করছেন কেন এমন নাম রাখা হয়েছে।

খামারি বলেন, “এটার নাম রাখছি নাসীরুদ্দীন পাটওয়ারী! অনেক চিল্লায় দেখে এই নাম রাখছি। খাওয়ার জন্যও বেশি চিল্লায়, খাবার কম পড়লেই ডাকাডাকি শুরু করে।”

তিনি আরও জানান, বিশালাকৃতির এই গরুটি একবারে প্রায় ১২ কেজি চালের জাউ খেয়ে ফেলে। পাশাপাশি প্রতিদিন নিয়মিত ঘাস ও খড়ও দিতে হয়। গরুটির দাম হাঁকা হয়েছে ৯ লাখ টাকা। উপযুক্ত দাম পেলেই বিক্রি করে দেবেন বলে জানান তিনি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ফেসবুকে নানা ধরনের মজার মন্তব্য করতে দেখা যায় ব্যবহারকারীদের। কেউ নামটি নিয়ে হাস্যরস করেছেন, কেউ আবার গরুর খাদ্যাভ্যাস নিয়েও মন্তব্য করেছেন।

খোরশেদ আলম নামে একজন লিখেছেন, “এখন ঠিক আছে, এর নাম শুনে গরু রাগ করবে না তো!”

হিরণ আলী মন্তব্য করেন, “ফিড বেশি খাওয়ানো হইছে, তাই অস্থিরতার কারণে চিল্লায়।”

মো. মহসিন হোসেন লিখেছেন, “খুব সুন্দর একটা নাম।”

আর সাব্বির আহমেদ প্রতীক রসিকতা করে বলেন, “পাটওয়ারীর শেষ রক্ষা হলো না।”

ঈদের আগে এমন ব্যতিক্রমী নামকরণ ও ভাইরাল ভিডিও এখন কোরবানির হাটের বাড়তি বিনোদনে পরিণত হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফ্রান্সের ফুটবলার

কোরবানির হাটে এবার ভাইরাল ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’!

আপডেট সময় ০৩:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬