ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়া ২২৭ ভারতীয়র মধ্যে ৫১ জন নিহত ঘুষ.সাইট তৈরি করা সেই ভাইরাল শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় যাচ্ছে সিমেন্ট-খাদ্য-ওষুধ, আসছে ই’য়া’বা-আইস ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমানঘাঁটিতে পাইলট-ক্রু নিহত, দাবি ইরানের ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হা’ম’লা: নি’হত ৪, আ’হত অর্ধশতাধিক ব্রাহ্মণবাড়িয়ায় দেড়কোটি টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ মার্কিন আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের মুহুর্মুহু হামলা নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা, কঠোর শাস্তির ঘোষণা তেহরানের অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম হলেন মা

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

এবার পশ্চিম এশিয়ার চলমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে বন্ধুত্ব ও সংহতির নিদর্শন হিসেবে বাংলাদেশ সরকার কুয়েতএর কাছে ২৪০ টন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছে। সোমবার (২৫ মে) থেকে একাধিক ফ্লাইটে এসব খাদ্যসামগ্রী কুয়েতে পৌঁছানো শুরু হবে। রোববার (২৪ মে) কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতীকীভাবে এই খাদ্য চালান হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আলআহমেদ আলসাবাহ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, হরমুজ প্রণালির অস্থিরতা ও সরবরাহ চেইনের ওপর চাপের কারণে কুয়েতের কৌশলগত খাদ্য মজুত শক্তিশালী করতেই এই সহায়তা পাঠানো হচ্ছে।

অনুষ্ঠানে হুমায়ুন কবির কুয়েতের আমির শেখ মেশাল আলআহমাদ আলজাবের আলসাবাহএর উদ্দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানএর একটি শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন। বার্তায় কুয়েতের জনগণের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনার পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, খাদ্য নিরাপত্তা ও বেসামরিক বিমান চলাচলসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়া ২২৭ ভারতীয়র মধ্যে ৫১ জন নিহত

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

আপডেট সময় ১০:৪৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬