ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, টালমাটাল তৃণমূলে নতুন ধাক্কা রাজনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল নওগাঁ সীমান্তে গভীর রাতে ১৭ জনকে পুশইন, মুখোমুখি বিজিবি-বিএসএফ সাতক্ষীরায় আ.লীগ-বিএনপি-জামায়াত’র ত্রিমুখী সংঘর্ষ হাদি হত্যা মামলা: বাদী নির্বাচন নিয়ে মুখ খুললেন বোন মাসুমা সাহারায় তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ জনের, বিকল ট্রাকে আটকা ছিলেন যাত্রীরা দ্রুত হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল ৩ কোটি টাকার ‘ডিল’ অভিযোগের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ ‘রাজপথ ছাড়ব না’, নোয়াখালী সমাবেশে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি

কাতারের আমিরের প্রতি ইরানের প্রেসিডেন্টের দুঃখ প্রকাশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৪৮৮ বার পড়া হয়েছে

এবার কাতারের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে ‘দুঃখ প্রকাশ’ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আল জাজিরার।

কাতারের আমিরের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার টেলিফোনে কথা বলেছেন দুই নেতা। এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘হামলার লক্ষ্যবস্তু ছিল শুধু যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি, কাতার বা তার জনগণ নয়। এটা উপসাগরীয় দেশটির (কাতার) জন্য কোনো হুমকি নয়।’

এতে আরও বলা হয়েছে, ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, একটি প্রতিবেশী ও মুসলিম দেশ হিসেবে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক অটুট থাকবে। পেজেশকিয়ান আশা করেন, দুই দেশের সম্পর্ক সর্বদা সার্বভৌমত্ব আর সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতির ওপর ভিত্তি করে বজায় থাকবে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ইরান মধ্যপ্রাচ্যের বৃহত্তম এই মার্কিন ঘাঁটিতে সোমবার ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে ১৮টি কাতারের প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করেছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, রোববার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সামরিক আগ্রাসনের প্রতিশোধ হিসেবে তারা এই শক্তিশালী এবং বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানের হামলার সময়, কাতারের রাজধানী দোহা এবং দেশটির অন্যান্য অঞ্চলে ধারাবাহিক অগ্নিসংযোগ এবং বিকট বিস্ফোরণ লক্ষ্য করা গেছে। কাতারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আক্রমণের আগে খালি করা হয়েছিল মার্কিন বিমানঘাঁটি।

এই হামলার পরই ইরানের প্রতি তীব্র নিন্দা জানায় দোহা। এটিকে ‘কাতারের সার্বভৌমত্ব এবং আকাশসীমার সুস্পষ্ট লঙ্ঘন’ উল্লেখ করেন কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেন, এই লঙ্ঘন সুপ্রতিবেশীসুলভ নীতি এবং দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ, যখন কাতার সর্বদা ইরানে সংঘাত বন্ধে কঠোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ

কাতারের আমিরের প্রতি ইরানের প্রেসিডেন্টের দুঃখ প্রকাশ

আপডেট সময় ০২:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫