ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের সিআইডি প্রধানের দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন কারাগারে গান-কবিতার আড্ডা, আইভীর কবিতায় সুর দেন মমতাজ আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে নিহত ৬, শোকের ছায়া চাঁপাইনবাবগঞ্জে ‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’ যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর, হামলা অব্যাহত ইসরায়েলের ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

মাত্র সাড়ে ৫ মাসে কোরআন মুখস্থ করল ৮ বছরের শিশু সাইদুল 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

এবার কুমিল্লার মুরাদনগরে মাত্র সাড়ে ৫ মাসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছে সাইদুল ইসলাম নামে ৮ বছরের এক শিশু। উপজেলার বাইড়া দারুল কোরআন নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা থেকে কোরআন মুখস্থ করে ওই শিশু শিক্ষার্থী। সাইদুল ইসলাম বাইড়া গ্রামের সবজি বিক্রেতা আক্কাস আলীর ছেলে।

মঙ্গলবার দুপুরে তাকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।  হাফেজ অহিদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন, হযরত মাওলানা আমজাদ হোসাইন, সাজ্জাদ হোসেন, হাফেজ সহিদুল ইসলাম প্রমুখ।

মাদ্রাসার প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বলেন, সাইদুলের আন্তরিক প্রচেষ্টা শিক্ষকদের তত্ত্বাবধানে খুব কম সময়ে সে হিফজ সমাপ্ত করতে পেরেছে। মাত্র সাড়ে ৫ মাসেই এ শিক্ষার্থী পবিত্র কোরআন মুখস্থ করার গৌরব অর্জন করেন। তার এমন কৃতিত্বে অভিভাবক, শিক্ষক,সহপাঠী এবং এলাকাবাসী আনন্দিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শিশু হাফেজের পরিবার।

সাইদুলের বাবা আক্কাস আলী বলেন, ছোটবেলা থেকেই কোরআন হিফজের বিষয়ে সাইদুলের প্রবল ইচ্ছা ও আকর্ষণ ছিল। মাদ্রাসায় ভর্তির জন্য সে নিজেই প্রচেষ্টা করে। ২০২৪ সালের ৬ ডিসেম্বর তাকে মাদ্রাসায় ভর্তি করানো হয়। ২০২৫ সালের শুরুতে তাকে পবিত্র কোরআনের সবক দেওয়া হয়। সাড়ে পাঁচ মাসের মধ্যেই সে কোরআনে হাফেজ হয়ে ওঠে। দ্রুত সময়ে তার সফলতায় আমরা সবাই খুব খুশি।

হাফেজ সাইদুল বলেন, আমি চেষ্টা করেছি, আল্লাহ সহায় ছিলেন বলেই মহাগ্রন্থ কোরআন আয়ত্ত করতে পেরেছি। ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য এবং হাক্কানী আলেম হওয়ার জন্য সবার কাছে দোয়া চাই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক

মাত্র সাড়ে ৫ মাসে কোরআন মুখস্থ করল ৮ বছরের শিশু সাইদুল 

আপডেট সময় ১০:৩৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫